স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ১ লাখ ডলারের আবেদন ফির বাধ্যবাধকতা বাতিল করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক। সোমবার ওই রায়ে বলা হয়েছে, উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগে কোম্পানিগুলোর ব্যবহৃত এই প্রোগ্রাম নিয়ে নতুন নীতি আরোপের কোনো এখতিয়ার প্রেসিডেন্টের নেই। খবর সিএনএনের।
বস্টনের ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন বলেন, ফেডারেল অভিবাসন নীতিতে এ ধরনের পরিবর্তন আনার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। এই ফি-কে ‘ট্যাক্স’ বা কর হিসেবে দেখছেন জানিয়ে তিনি বলেন, আইন প্রণেতারা নির্বাহী বিভাগকে একতরফাভাবে এমন পরিবর্তন করার কোনো অনুমতি দেননি।
নীতিটি বাতিল করে ৪২ পৃষ্ঠার রায়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ করা এই বিচারক লিখেছেন, ‘এইচ-১বি পিটিশনের ওপর কর আরোপ করার কোনো ক্ষমতা বা অর্পিত এখতিয়ার প্রেসিডেন্টের ছিল না।’
এইচ-১বি ভিসার অতিরিক্ত ব্যবহার কমানোর কথা বলে ট্রাম্প ১ লাখ ডলারের শর্তটি আরোপের কয়েক মাস পর গত ডিসেম্বরে ডেমোক্র্যাটিক দলের বেশ কয়েকজন স্টেট অ্যাটর্নি জেনারেলের জোট মামলাটি করেন।
এইচ-১বি ভিসা মূলত বিদেশি পেশাদারদের বিশেষায়িত ক্ষেত্রে কাজ করার সুযোগ দেয়। আবেদনকারীদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হয়। এই ভিসার মেয়াদ সাধারণত তিন বছর হয়ে থাকে এবং পরে আরও তিন বছরের জন্য নবায়ন করা যায়।
অর্থনীতিবিদদের মতে, এই প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাজারে টিকে থাকতে এবং ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করে, যা শেষ পর্যন্ত দেশটিতে আরও কর্মসংস্থান সৃষ্টি করে।
ট্রাম্পের এই নীতি বাতিল করার সময় বিচারক সোরোকিন ফেডারেল অভিবাসন আইনের আওতায় প্রেসিডেন্টের এই ধরনের পরিবর্তন করার সুযোগ রয়েছে বলে প্রশাসনের দেওয়া যুক্তি প্রত্যাখ্যান করেন। তিনি জানান, ওই আইনের কোথাও কংগ্রেস প্রেসিডেন্টকে অভিবাসন খাতে কর আদায়ের ক্ষমতা দেয়নি।
বিচার বিভাগের মুখপাত্র ন্যাটালি বাল্ডাসারে বলেন, বিচার বিভাগ ‘আমেরিকান কর্মীদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডাকে পুরোপুরি সমর্থন করে।’ তিনি এই নীতির বিরুদ্ধে অন্য একটি পৃথক মামলায় প্রশাসনের পক্ষে আসা আগের একটি রায়ের কথাও উল্লেখ করেন।
এই মামলার নেতৃত্ব দেওয়া নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস এক বিবৃতিতে বলেন, আদালত এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং এর মাধ্যমে তৈরি হওয়া অসংখ্য কর্মসংস্থান ধ্বংস করার জন্য প্রশাসনের অবৈধ প্রচেষ্টার অবসান ঘটিয়েছে।
তিনি আরও জেমস বলেন, এই ভিসা পাওয়া কর্মীরা আমাদের অঙ্গরাজ্যের জন্য বিশাল অবদান রাখছেন। অভিবাসী সম্প্রদায়ের ওপর বর্তমান প্রশাসনের অন্যায় ও অবৈধ হামলা বন্ধ করতে লড়াই চালিয়ে যাব।

.png)

ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আবদানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শিরাজ, পূর্বাঞ্চলের চাবাহার, কেশম দ্বীপ এবং বান্দার আব্বাসে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
২ ঘণ্টা আগে
হামাসের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন খলিল আল-হাইয়া। এর মধ্য দিয়ে প্রায় দুই বছর ধরে নেতৃত্ব সংকটে থাকা সংগঠনটির সংকট কাটল।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্বজুড়ে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর আলজাজিরার।
৪ ঘণ্টা আগে
বাহরাইনের মুহাররাক এলাকায় যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। কুয়েতের ক্যাম্প আরিফজানে যুক্তরাষ্ট্রের ‘হিমার্স’ (মাল্টিপল রকেট লঞ্চার) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে বাহিনীটি।
৪ ঘণ্টা আগে