স্ট্রিম ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যের শিল্প এলাকার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে পৌঁছেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ জানিয়েছে।
সোমবার (৩০ জুন) তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাসামাইলারামের শিল্প এলাকায় ‘সিগাচি কেমিক্যালস’ কারখানায় এই বিস্ফোরণে ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কোম্পানির পক্ষ থেকে বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানানো হয়নি। তবে তেলেঙ্গানা রাজ্য সরকার এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
তেলেঙ্গানা রাজ্যের ফায়ার সার্ভিসের পরিচালক জি ভি নারায়ণ রাও বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। আমরা এখনো ধ্বংসস্তূপ পরিষ্কার করছি।’
জি ভি নারায়ণ আরও বলেন, ‘পুরোপুরি ধ্বংসাবশেষ সরানোর পরেই বোঝা যাবে আর কোনো মরদেহ রয়ে গেছে কিনা।’
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, বিস্ফোরণের সময় কারখানাটিতে ১৪০ জনের বেশি শ্রমিক কাজ করছিলেন। নিহতদের মধ্যে ২৫ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন জেলার প্রশাসনিক কর্মকর্তা পি. প্রাভিন্যা।
চন্দন গোন্ড নামের ৩২ বছর বয়সী এক শ্রমিক রয়টার্সকে ফোনে বলেন, ‘আমি টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হই, হঠাৎ একটা বিকট বিস্ফোরণের শব্দ শুনি। মনে হচ্ছিল বোমা বিস্ফোরণ হয়েছে। বাইরে এসে দেখি আগুন। আগুনের একটা অংশ আমার দিকেও ছুটে আসছিল। আমি দেয়াল টপকে পালিয়ে বাঁচি। অনেকেই (ভেতরে থাকা) পালাতে পেরেছেন, কিন্তু অনেকেই আগুনের মধ্যে আটকা পড়ে বের হতে পারেননি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ২ লাখ রুপি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
সিগাচি ইন্ডাস্ট্রি বিভিন্ন দেশের জন্য ওষুধ, খাবার, কসমেটিকস ও রাসায়নিক শিল্পে ব্যবহৃত মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ উৎপাদন করে।
বিস্ফোরণের পর আজ মঙ্গলবার (১ জুলাই) প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য প্রায় ৮ শতাংশ পড়ে গেছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে