স্ট্রিম ডেস্ক

ইরানের তেল রপ্তানির সঙ্গে জড়িত একটি নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫০টির বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে এ নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওয়াশিংটনের দাবি, এই নেটওয়ার্ক ব্যবহার করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি করে আসছিল ইরান। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, শামখানির নেটওয়ার্ক ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান সহায়ক। এতে ইরানি ও বিদেশি ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিদেশে নিবন্ধিত কাগুজে (শেল) কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য পরিচালনা ও অর্থ লেনদেন করা হয় বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করা হবে।
মার্কিন নৌ অবরোধ কার্যকরের আগে মঙ্গলবার (১৪ জুলাই) হরমুজ প্রণালিতে হঠাৎ করেই জাহাজ চলাচল বেড়ে যায়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গতকাল প্রণালি দিয়ে ১১টি জাহাজ পার হয়েছে। এর মধ্যে ৯টিই ইরানের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব জাহাজের মধ্যে দুই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপার ট্যাংকার, পরিশোধিত জ্বালানি বহনকারী একটি ট্যাংকার এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী দুটি ট্যাংকার ছিল। তবে উপসাগরীয় অন্য তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর কোনো ট্যাংকারকে গতকাল হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেখা যায়নি।
বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনা কমলেও উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে।
ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের চাবাহার শহরের একটি নৌ নজরদারি টাওয়ারে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। টাওয়ারটি সমুদ্র নিরাপত্তা ও জেলেদের অনুসন্ধান-উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত একটি বেসামরিক স্থাপনা। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

.png)

আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড নেপালের পুনর্গঠনে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি ডলার (২.৯৫ বিলিয়ন পাউন্ড) প্রয়োজন হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ড. স্বর্নিম ওয়াগলে। শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি প্রাথমিক অনুমান। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।’ তিনি জানান, বন্যায় বাড়িঘর ধসে
১ ঘণ্টা আগে
মার্কিন নৌ-অবরোধ সত্ত্বেও বছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার রাজস্ব পেয়েছে ইরান। শনিবার (২৯ আগস্ট) দেশটির তেল মন্ত্রণালয়ের সূত্রে আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী, চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) তেল বিক্রি থেকে ৭.৫ বিল
৩ ঘণ্টা আগে
অস্ট্রিয়ার মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টসের (এমএকে) প্রদর্শনী কক্ষ থেকে ৬৭৩টি হীরা বসানো একটি নেকলেস চুরি গেছে। প্ল্যাটিনামে গড়া ২০০ ক্যারেটের নেকলেসটি চুরির দায়ে দুই সন্দেহভাজনকে খুঁজছে ইউরোপের পুলিশ।
৪ ঘণ্টা আগে
নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় একের পর এক শহর, বাড়িঘর ও বহুতল ভবন পানির স্রোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন ধ্বংসযজ্ঞের মাঝেও একটি সবুজ রঙের বাড়ি অক্ষত থাকা এবং ভেতরে আটকে থাকা পরিবারকে জীবিত উদ্ধারের ঘটনা সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
৫ ঘণ্টা আগে