অবরোধেও তেল বেচে ইরানের পকেটে ৭.৫ বিলিয়ন ডলার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে দাঁড়িয়ে আছে তেলবাহী ট্যাংকার এবং পণ্যবাহী জাহাজ। ছবি: এপি
হরমুজ প্রণালিতে দাঁড়িয়ে আছে তেলবাহী ট্যাংকার এবং পণ্যবাহী জাহাজ। ছবি: এপি

মার্কিন নৌ-অবরোধ সত্ত্বেও বছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার রাজস্ব পেয়েছে ইরান। শনিবার (২৯ আগস্ট) দেশটির তেল মন্ত্রণালয়ের সূত্রে আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) তেল বিক্রি থেকে ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। এই অর্থ দিয়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রার যাবতীয় ব্যয় নির্বাহ করা সম্ভব।

প্রতিবেদন মতে, মার্কিন নৌ-অবরোধ সত্ত্বেও এই চার মাসে রাষ্ট্রীয় বাজেটে তেল রাজস্বের লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ অর্জিত হয়েছে।

এদিকে তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে ইরান সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ষড়যন্ত্র ও নিষেধাজ্ঞার মুখে তারা দৃঢ় অবস্থান বজায় রাখবে।

বিবৃতিতে দেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এতে কূটনীতি ও প্রতিরক্ষা কৌশলকে পরস্পরের পরিপূরক ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বিবৃতিতে সব ধরনের ‘অন্যায় নিষেধাজ্ঞা’ মোকাবিলা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ওপর জোর দিয়েছে ইরান সরকার। এ ছাড়া প্রযুক্তি, শিক্ষা এবং বৈজ্ঞানিক নেতৃত্বকে ‘ইসলামি বিপ্লবের দ্বিতীয় পদক্ষেপের ইশতেহার’ বাস্তবায়নের প্রধান ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে তারা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত