
নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় একের পর এক শহর, বাড়িঘর ও বহুতল ভবন পানির স্রোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন ধ্বংসযজ্ঞের মাঝেও একটি সবুজ রঙের বাড়ি অক্ষত থাকা এবং ভেতরে আটকে থাকা পরিবারকে জীবিত উদ্ধারের ঘটনা সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীব্র গতিতে বয়ে যাওয়া কর্দমাক্ত বন্যার পানির তোড়ে চারপাশের অন্যান্য স্থাপনা ভেসে গেলেও সবুজ রঙের বাড়িটি অক্ষত রয়েছে। প্রথম ভিডিওতে বাড়ির ভেতর কিছু মানুষ আটকে পড়ে থাকতে দেখে নেটিজেনরা তাঁদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পরে সামাজিক মাধ্যমে শেয়ার করা আরেক ভিডিওতে নিশ্চিত করা হয়, ওই বাড়ির ভেতরে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভিডিও দুটি প্রকাশের পর ভবনের স্থায়িত্ব ও মজবুত নির্মাণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তীব্র স্রোতের মুখে আশপাশের ভবনগুলো মুহূর্তেই ধসে পড়লেও এই বাড়ি কীভাবে টিকে রইল, তা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
ভিডিওতে একজন কমেন্ট করেন, ‘এমন চরম পরিস্থিতিতে তাদের মনের ভেতর কী চলছিল? তাঁরা কি একে অপরকে চিরবিদায় জানাচ্ছিলেন, নাকি বেঁচে গেলে কী করতে হবে তা নিয়ে আলোচনা করছিলেন...কারও উচিত তাদের সাক্ষাৎকার নেওয়া।’
বাড়িটির মজবুত গাঁথুনির প্রশংসা করে আরেকজন মন্তব্য করেন, ‘পানির এত শক্তির সামনে বাড়িটির এভাবে দাঁড়িয়ে থাকা মূলত শক্তিশালী নির্মাণের বড় প্রমাণ।’ অন্য একজন লিখেছেন, ‘যিনি এই ভবন তৈরি করেছেন তাঁকে সাধুবাদ।’
তবে এর বিপরীতে নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা নুয়াকোটের অনেক জায়গাতেই এখনো সরকারি ত্রাণ পৌঁছায়নি বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট। ধ্বংসস্তূপে চাপা পড়া মরদেহের পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। গার্কু, বেত্রাবতী এবং আইতারে অধিকাংশ ঘরবাড়ি ঘন কাদা ও পানিতে নিমজ্জিত রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় মৃত বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তথ্যসূত্র: এনডিটিভি
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৪ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৫ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১১ ঘণ্টা আগে