স্ট্রিম ডেস্ক

লেবাননে গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় অন্তত ৩৮০ জন নিহত হয়েছেন। নিহতদের ১০৮ জনই উদ্ধারকর্মী ও জরুরি স্বাস্থ্যসেবা কর্মী।
মঙ্গলবার (১২ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছেন আরও ১ হাজার ১২২ জন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাসের আল-দ্বীন অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে জরুরি উদ্ধার ও চিকিৎসা কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি জানান, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে চালানো এসব হামলা নথিভুক্ত করা হচ্ছে।
মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত লেবাননে মোট ২ হাজার ৮৮২ জন নিহত এবং ৮ হাজার ৭৬৮ জন আহত হয়েছেন।
ইসরায়েল শুরু থেকেই দাবি করে আসছে, তাদের লড়াই কেবল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে। তবে লেবাননের স্বাস্থ্যসেবা খাতের ওপর ধারাবাহিক হামলা ইসরায়েলের দাবিকে প্রশ্নবিদ্ধ করছে।
তথ্যসূত্র: সিএনএন

.png)

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল।
৩ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। যেখানে কোনো ছবিতে ট্রাম্পকে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী সুপার ট্যাংকারের নিয়ন্ত্রণ নিতে; আবার কোনো ছবিতে হরমুজে যুদ্ধজাহাজ চালাচ্ছেন তিনি।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
১৭ ঘণ্টা আগে
পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ দিন আগে