
অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সম্ভাব্য মার্কিন স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের নেতৃত্বের অনেকেই মার্কিন বাহিনীকে স্বাগত জানাতে মিনিট গুনছেন।
বাঘাই বলেন, দক্ষিণাঞ্চলের খার্গ দ্বীপ দখল বা সেখানে স্থল অভিযান চালানোর মতো যেকোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এটি হবে তাদের করা সবচেয়ে বড় কৌশলগত ভুল।
তিনি জানান, উত্তেজনা প্রশমনে বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ তেহরানের কাছে কয়েকটি প্রস্তাব পাঠিয়েছে। ইরান সেগুলো পর্যালোচনা করছে। বাঘাই বলেন, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব নিশ্চিত এবং যেকোনো নিরাপত্তা হুমকি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এক মার্কিন নাগরিককে ইরান মুক্তি দিয়েছে বলে ট্রাম্পের সাম্প্রতিক দাবি নাকচ করে দিয়ে বাঘাই বলেন, ওই ব্যক্তি কখনোই গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ছিলেন না এবং এ ধরনের কোনো বন্দিকে মুক্তি দেওয়ার ঘটনাও ঘটেনি।
এদিকে টানা হামলার মধ্যে প্রথমবারের মতো ইরানের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের দারখোভিন পরমাণু বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তিনি জানিয়েছেন, কেন্দ্রটি নির্মাণাধীন থাকায় সেখানে কোনো পারমাণবিক জ্বালানি বা তেজস্ক্রিয় পদার্থ ছিল না। ফলে হামলার পর বিকিরণ ছড়িয়ে পড়ার কোনো ঘটনা ঘটেনি। ২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্পটি ২০৩০ সালে চালুর পরিকল্পনা ছিল ইরানের।
এদিকে মেহর বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের দক্ষিণ-পশ্চিমে একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। প্রায় ১০ দিন ধরে চলা এই সংঘাতে এর আগে যুক্তরাষ্ট্রের হামলা মূলত ইরানের দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ ছিল। তাবরিজে হামলার মধ্য দিয়ে দেশটির উত্তরাঞ্চলেও বড় ধরনের হামলা চালালো মার্কিন বাহিনী।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর শহরের কয়েকটি স্থাপনাতেও হামলার কথা নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর। একই সময়ে মধ্যাঞ্চলের ইসফাহান শহরেও একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হরমুজ প্রণালি ঘিরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কুমজার উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি জাহাজে একটি অজ্ঞাত বস্তুর আঘাতে আগুন ধরে যায়। জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন হামলার মধ্যেই সোমবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি ছিল ৫ দশমিক ২ এবং পাঁচ মিনিট পর দ্বিতীয়টি ৫ দশমিক ৭ মাত্রার। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় ৯ দিন ধরে আটকে থাকার পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ১৭০ মিটার গভীরে আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
৬ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
১৫ ঘণ্টা আগে