স্ট্রিম ডেস্ক

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। এখনো তিন লাখের বেশি মানুষ বন্যাকবলিত বলে জানিয়েছে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এর মধ্যেই শনিবার (১ আগস্ট) পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) পর্যন্ত রাজ্যের তিন লাখ ৩১ জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চরাইদেও জেলা। শুধু এই জেলায় এক লাখ ৩৭ হাজার ৫৬১ বাসিন্দা বন্যার কবলে পড়েছে। এ ছাড়া শিবসাগরে ৮৪ হাজার ৬০০ এবং জোরহাটে ৪৯ হাজার ৯১১ বাসিন্দা পানিবন্দি অবস্থায় আছে।
গত ২৪ ঘণ্টায় শিবসাগরে দুইজন ও গোলাঘাটে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের বন্যায় রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে পৌঁছেছে।
কিছু এলাকায় বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে সামগ্রিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বর্তমানে ৭১টি ত্রাণশিবিরে সাড়ে ১৬ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ৩০টি ত্রাণ বিতরণকেন্দ্রের মাধ্যমে ৭২ হাজারের বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
এএসডিএমএ সতর্ক করে জানিয়েছে, অরুণাচল প্রদেশের কয়েকটি জেলায় আগামী কয়েক দিন ৬ থেকে ১১ সেন্টিমিটার এবং আসাম সীমান্তসংলগ্ন পাপুমপারে জেলায় ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে জলাবদ্ধতা, আকস্মিক বন্যা, ভূমিধস ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা করছে সংস্থাটি।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সব অবকাঠামো আরও শক্তিশালী ও টেকসইভাবে পুনর্নির্মাণ করা হবে। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।
এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে রাজ্যটিতে ২১ হাজার ৫২৩ হেক্টরের বেশি কৃষিজমি তলিয়ে গেছে। ভেসে গেছে ১১ হাজারের বেশি গবাদিপশু। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ১৭ হাজার প্রাণী। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

.png)

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলা হয়েছে। এতে উপ-পুলিশ সুপার (ডিএসপি) পদমর্যাদার এক কর্মকর্তাসহ অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী টিটিপি) সদস্যদের দায়ী করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখন শুধু মৌসুমি দুর্যোগ নয়, বরং নতুন এক বাস্তবতায় পরিণত হচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের ভাষায়, এসব দাবানল এখন এতই তীব্র যে এর শক্তি ‘কয়েকটি পারমাণবিক বোমার’ সমান। ফ্রান্স, স্পেন, গ্রিস ও তুরস্কে ছড়াতে থাকা দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।
৩ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একটি আবাসিক ভবন ধসে দুই বছরের সন্তানসহ দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের আরও শিশু সন্তান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
এতদিন ধরে হামলার শুরুটা যুক্তরাষ্ট্রই করে আসছে। তবে এবার যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে নয়, বরং তেহরান নিজেই যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে দেশটি দেখাল, নিজের স্বার্থে যুদ্ধের গতিপথ পাল্টাতে সামরিক শক্তি ব্যবহারে তারা কোনো দ্বিধা করবে না।
৬ ঘণ্টা আগে