স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে একটি ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে আগুন লেগেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। খবর আলজাজিরার।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, সতর্কবার্তা উপেক্ষা করার কারণে গ্যাসবাহী ট্যাংকারটি হামলার শিকার হয়। তবে এ হামলার দায় স্বীকার করেনি তেহরান।
ইরান বরাবরই জানিয়ে আসছে, হরমুজ প্রণালিতে তাদের অনুমোদিত নৌপথই নিরাপদ। ওমান উপকূল ঘেঁষা বিকল্প পথ ব্যবহার করা কয়েকটি জাহাজে আগের হামলাগুলোর পেছনেও ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমাহ উপকূলের কাছে গেলে ট্যাংকারটিতে হামলা হয়। প্রণালি পেরিয়ে দক্ষিণমুখে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় জাহাজটির বাম পাশে ‘অজ্ঞাত বস্তুটি’ আঘাত হানে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা আপাতত স্থগিত রয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন শেষ হওয়ার পর আলোচনা আবার শুরু হতে পারে। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ শুরুর সময় তিনি নিহত হন।
তেহরানভিত্তিক বিশ্লেষক হোসেইন রয়ভারান বলেছেন, ওমান উপকূলের কাছে ট্যাংকারটিকে কেন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় ইরানও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
আলজাজিরাকে রয়ভারান বলেন, ট্যাংকারটি সম্ভবত এমন একটি এলাকায় প্রবেশ করেছিল, যেখানে ইরানের দলগুলো মাইন অপসারণের কাজ চালাচ্ছিল।
তাঁর ভাষ্য, ওমানের কাছাকাছি এলাকাটি সম্ভবত মাইনে পরিপূর্ণ। জাহাজটি এমন একটি পথে চলছিল, যেখানে ইরানি দলগুলো মাইন অপসারণ করছিল। জাহাজটির চলাচল তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
রয়ভারান বলেন, ওমান উপকূলে জাহাজটির অবস্থান থেকে ধারণা করা যায়, এটি হরমুজ প্রণালির দক্ষিণ দিকের পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করছিল। তবে এ পথকে ইরান অনুমোদন দেয় না।
তাঁর দাবি, ইরান ওই জলপথে মাইন পেতে রেখেছে। তবে নিজেদের উপকূলসংলগ্ন নৌপথ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে সেখানে নির্বিঘ্নে যাতায়াত অব্যাহত থাকে।
রয়ভারান বলেন, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। এমনকি ওই পথে জাহাজের যাতায়াতও অনেক বেশি।

.png)

উদ্বোধনের ছয় বছর পরও সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে শ্রীমঙ্গলের বিসিক শিল্পনগরী। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা এই শিল্পাঞ্চলে গড়ে ওঠেনি একটি কারখানাও।
১ ঘণ্টা আগে
পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ইসরায়েলের নতুন বসতি স্থাপনের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এই পরিকল্পনা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সমুদ্রে থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের বদলে জর্জ ওয়াশিংটনকে সেখানে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী আজ এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই আদেশ পুনর্বিবেচনার জন্য সরকারের করা আবেদন ফেরত দিয়েছেন আদালত। আবেদনের কাগজপত্র অসম্পূর্ণ থাকায় এটি ফেরত দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে