
সিকিমে তিস্তা নদীর ওপর নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে বিস্ফোরণে অন্তত ১২ শ্রমিক নিহত হয়েছেন। টানেলের ভেতরে এখনো আটকা পড়েছেন কমপক্ষে ১৩ জন।
দক্ষিণ সিকিমের নামচি জেলার সমারডুং এলাকায় ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (এনএইচপিসি) তিস্তা-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন হেড রেস টানেলে সোমবার (২০ জুলাই) এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর দিয়েছে বিবিস।
নামচির পুলিশ সুপার সোনাম ডি. ভুটিয়া বিবিসিকে বলেন, ‘টানেলে আটকে পড়া ২৫ শ্রমিকের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ১৩ জনকে উদ্ধারে অভিযান চলছে।’
এনএইচপিসির এক বিবৃতিতে বলা হয়, টানেলের ভেতরে শিলাস্তরের মধ্যে আটকে থাকা মিথেন গ্যাস হঠাৎ বিস্ফোরিত হলে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা টানেলের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে এনএইচপিসি, জেলা প্রশাসন, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়।
এনএইচপিসি জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করা হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
এদিকে, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছেন। তিনি বলেন, কীভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.png)

পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
৪ ঘণ্টা আগে
নেপালের আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১১ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী এবং দক্ষিণ কোরিয়ার একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সংরক্ষিত স্বর্ণের একটি অংশ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর আমেরিকায় থাকা প্রায় ৩১৩ টন স্বর্ণের মধ্যে ৮৬ টন লন্ডনে নেওয়া হয়েছে। সংকটের সময় দ্রুত ব্যবহারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে-109d84-256x144.webp)
নেপাল ও তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে