ব্রিকস সম্মেলন
স্ট্রিম ডেস্ক

ব্রিকস জোটের ‘যুক্তরাষ্ট্রবিরোধী নীতি’তে যুক্ত হওয়া সব দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার (৭ জুলাই) ব্রিকস সদস্য দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিতে যুক্ত হলে যেকোনো দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
গত রোববার (৬ জুলাই) থেকে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে চলছে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত ব্রিকস জোটের সম্মেলন।
উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা ও পারস্পরিক অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এই জোটের যাত্রা শুরু হয়। পরে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাও এই জোটে অংশ নেয়। ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতও এই জোটে যোগ দেয়। এ ছাড়াও ৩০টির বেশি দেশ ব্রিকসের পূর্ণ কিংবা সহযোগী সদস্য হতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।
জি-৭ কিংবা জি-২০ জোটের মতো বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট অনেকদিন ধরেই অভ্যন্তরীণ বিভাজন ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
গতকাল রোববার বিকেলে ব্রিকস সম্মেলনের এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের শুল্কনীতির মৃদু সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, শুল্ক বৃদ্ধির কারণে বৈশ্বিক বাণিজ্য হুমকির মুখে পড়ছে। এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে তাঁর হুঁশিয়ারি দেন। তবে ট্রাম্প তাঁর পোস্টে ‘যুক্তরাষ্ট্রবিরোধী নীতি’ বলতে আসলে কী বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি।
এবারের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে না এসে তাঁর প্রধানমন্ত্রী লি চাংকে পাঠিয়েছেন। ইউক্রেন যুদ্ধে জড়িত থাকার অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিওর মাধ্যমে সম্মেলনে অংশ নিচ্ছেন।
তবে রোববার ও সোমবার (৬ ও ৭ জুলাই) রিও’র মডার্ন আর্ট মিউজিয়ামে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান।

ভারতের উত্তরপ্রদেশে ধূলিঝড়, বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় এই দুর্যোগে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ এবং ব্যাপক ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
৯ ঘণ্টা আগে
ক্ষমতায় বসেই শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় ও বাসস্ট্যান্ডের কাছের মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছিলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। কয়েক দিনের মাথায় এবার মদ বিক্রিতে কড়াকড়ির নির্দেশ দিয়েছেন। নির্ধারিত বয়স ২১ বছরের নিচে মদ বিক্রি ঠেকাতে নজরদারি চালাতেও বলেছেন।
১৬ ঘণ্টা আগে
তাইওয়ান ইস্যুই চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতিবার (১৪ মে) ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি জিনপিং এ মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা সিনহুয়া। খবর আল জাজিরার।
১৯ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের মধ্যে ইরাকে দেশটির সমর্থিত শিয়া মিলিশিয়াদের লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে একাধিক সূত্র। একই সময় কুয়েতও ইরাকে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। খবর রয়টার্সের।
২০ ঘণ্টা আগে