স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে ইসলামাবাদ পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ এপ্রিল) ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেন।
আলোচনায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও থাকছেন না বলে জানিয়েছেন তারা।
তবে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হলে ভ্যান্স যেকোনো সময় ইসলামাবাদ যেতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অন্যদিকে পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসলামাবাদে দুই দেশের আলোচনায় বড় ধরনের অগ্রগতির ‘উচ্চ সম্ভাবনা’ রয়েছে। আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাতেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
ইরানের মেহর নিউজের প্রতিবেদন মতে, আব্বাস আরাগচি ইসলামাবাদ সফর শেষে ওমান ও রাশিয়া সফর করবেন।
সফরে শুরুর আগেই সাংবাদিকদের উদ্দেশে আরাগচি বলেছেন, আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, ওমানে আঞ্চলিক ইস্যু ও চলমান যুদ্ধকে কেন্দ্র করে আলোচনা হবে। আর রাশিয়ায় দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।
নিজের এক্স-হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় আরাগচি বলেন, দ্বিপক্ষীয় বিষয়গুলো অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরামর্শ করবেন।
এর আগে, স্থায়ীভাবে যুদ্ধবন্ধের লক্ষ্যে গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হয়। টানা প্রায় ২১ ঘণ্টার সেই বৈঠক শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এসময় তার সঙ্গে ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
আর ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে দেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

.png)

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ করেছে তাঁর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পিটিআইয়ের সিন্ধ শাখার সাধারণ সম্পাদক ডা. মাসরুরসহ বেশ কয়েক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি বড় তেল কোম্পানি সবশেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) সম্মিলিতভাবে প্রায় ৯ হাজার ৩০০ কোটি ডলার মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৫ হাজার ডলারের কাছাকাছি।
৭ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ফেসবুক থেকে তুলে নেওয়ার ঘটনায় মার্ক জাকারবার্গকে তিন দিনের ভেতর ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিল দেশটির সংসদীয় কমিটি। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়া হয়। খবর এনডিটিভির।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে দূরপাল্লার হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর মজুত প্রায় শেষ। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও প্রিসিশন স্ট্রাইক মিসাইলের (পিআরএসএম) পুরো মজুত ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী।
৯ ঘণ্টা আগে