নিউইয়র্কে মেয়র নির্বাচন আজযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নাগরিকরা আজ তাদের নতুন মেয়র নির্বাচনে ভোট দেবেন। এবারের নির্বাচন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এতে একদিকে প্রগতিশীল আদর্শ, অন্যদিকে অভিজ্ঞ প্রতিষ্ঠিত রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
ভিডিও ফাঁস কেলেঙ্কারিতে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক শীর্ষ আইনজীবী গ্রেপ্তারইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইন উপদেষ্টা মেজর জেনারেল ইয়িফাত টোমার-ইয়েরুশালমিকে গ্রেপ্তার করা হয়েছে। এক ফাঁস হওয়া ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা গভীর হওয়ায় এই ঘটনা নতুন মোড় নেয়। ভিডিওটিতে দেখা গেছে, ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি বন্দিকে নির্মমভাবে নির্যাতন করছে।
পরমাণু পরীক্ষার অভিযোগ অস্বীকার চীনের, যুক্তরাষ্ট্রকেও বন্ধ রাখার আহ্বানচীন গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে বেইজিং বলেছে, তারা দীর্ঘদিন ধরে প্রচলিত অনানুষ্ঠানিক পরমাণু পরীক্ষা স্থগিত রাখার চুক্তি লঙ্ঘন করেনি।
আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আছে: ট্রাম্পযুক্তরাষ্ট্রের হাতে বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার মার্কিন বার্তা সংস্থা সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন।
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭, আহত অন্তত ১৫০উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের কাছে ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৭ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানে সামাজিক স্বাধীনতা নিয়ে টানাপোড়েনইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রায় এক মাস আগে ‘জেন জি উপদেষ্টা’ নিয়োগের ঘোষণা দেন। উপদেষ্টা আমিররেজা আহমাদির সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবিও প্রকাশ করেন তিনি, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
‘খ্রিস্টান হত্যার’ অভিযোগে নাইজেরিয়ায় হামলার হুমকি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর সহিংসতার অভিযোগ তুলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প জানান, যুদ্ধ মন্ত্রণালয়কে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
ভারতের পাসপোর্টের মান কমছে কেনঅর্থনৈতিকভাবে ভারতের চেয়ে অনেক ছোট দেশ—যেমন রুয়ান্ডা (৭৮তম), ঘানা (৭৪তম) ও আজারবাইজান (৭২তম) এই সূচকে ভারতের চেয়ে উপরে অবস্থান করছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারতের এই অবস্থান অনেক বিশ্লেষককে বিস্মিত করেছে।
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত অন্তত ১০ জন, দুই সন্দেহভাজন গ্রেপ্তারযুক্তরাজ্যের পূর্বাঞ্চলে চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই সন্দেহভাজনকে।
ভারতে মন্দিরে পদদলিত হয়ে নারীসহ ৯ জনের মৃত্যুভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি মন্দিরে পদদলিত হয়ে ৮ নারীসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে কাসিবুগা শহরের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ৯৮ শতাংশ ভোটে জয়ী সামিয়া, কারচুপির অভিযোগ বিরোধীদেরসামিয়ার দল সিসিএম স্বাধীনতার পর থেকে তানজানিয়ার রাজনীতিতে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে। তারা কখনো নির্বাচনে হারেনি।
দুর্বল শাসনের কারণেই বাংলাদেশে সরকার পতন: অজিত দোভালভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় দেশগুলোতে সরকার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার কথা উল্লেখ করেছেন।
‘রিগ্যানের ভাষণ’ নিয়ে বিরোধ, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলেন ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আপাতত আবার শুরু হবে না। অন্টারিও প্রদেশের একটি রাজনৈতিক বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতিকে ‘বিপর্যয়ের কারণ’ বলার ঘটনার জেরে এমন সিদ্ধান্ত।
মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুনমালয়েশিয়ার বহুতল আইকনিক ভবন পেট্রোনাস টাওয়ারের তিন নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী কুয়ালালামপুরের অবস্থিত ভবনটিতে স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা বেরনামা এ খবর জানিয়েছে।
ক্ষমতার ভারসাম্যে এগিয়ে চীন, মুক্ত বাণিজ্যের রক্ষকও হতে চাইছে বেইজিংদক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের পরিবর্তিত শক্তির ভারসাম্য স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। উভয় নেতা বাণিজ্য যুদ্ধ প্রশমনে একটি সমঝোতায় পৌঁছেছেন।
পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস, নিহত ২১পাপুয়া নিউগিনির দুর্গম পার্বত্য অঞ্চলের একটি গ্রামে ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে এঙ্গা প্রদেশের কুকাস গ্রামে এ ঘটনা ঘটে।
যুদ্ধবিরতি আরও এক সপ্তাহ বাড়াতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কপাকিস্তান ও আফগানিস্তান আরও এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার তুরস্কে অনুষ্ঠিত আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।