ট্রাম্পের এশিয়া সফরে অর্জন ভালো, কিন্তু যুক্তরাষ্ট্রের দুর্বলতা ফুটে উঠেছেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বিদেশ সফর সাধারণত বিশ্বমঞ্চে আমেরিকার শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবে দেখা হয়। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পাঁচ দিনের পূর্ব এশিয়া সফরও ছিল মূলত তার ক্ষমতা ও প্রভাবের প্রদর্শন। তবে এবার একই সঙ্গে, সেই ক্ষমতার সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে ওঠে।
পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালুর নির্দেশ ট্রাম্পের, ইরানের নিন্দাযুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই নির্দেশের তীব্র নিন্দা জানিয়েছেন ইরান। দেশটি বলছে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দিকে অভিযোগের আঙুল তোলার পর এই নির্দেশ যুক্তরাষ্ট্রের ভণ্ডামি।
যৌন কেলেঙ্কারিতে সব রাজকীয় উপাধি ও বাসভবন হারালেন প্রিন্স অ্যান্ড্রুযুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস তার ভাই প্রিন্স অ্যান্ড্রুর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন এবং তাকে রাজকীয় বাসভবন থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের চাপের পর রাজা এই সিদ্ধান্ত নেন।
মুম্বাইয়ে জিম্মি দশা থেকে ১৯ জনকে উদ্ধার, সন্দেহভাজন গুলিতে নিহতভারতের মুম্বাই শহরের একটি স্টুডিওতে জিম্মি থাকা ১৭ শিশুসহ ১৯ জনকে উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযান চলাকালে অভিযুক্ত জিম্মিকারী রোহিত আর্য নিহত হয়েছেন।
ট্রাম্প ও শি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন, যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা কমলোদুই নেতা দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনের ফাঁকে এক বছরের জন্য এই বাণিজ্য চুক্তি করেন। এটি ছিল ২০১৯ সালের পর তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।
যুদ্ধবিরতির মাঝেও কেন গাজায় ইসরায়েলের বিমান হামলা, ৪৬ শিশুসহ নিহত শতাধিকগাজায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে রক্তক্ষয়ী ২৪ ঘণ্টা পার করেছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন শিশু।
চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্পচীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর দেশটির পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ কমিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, চীনের পণ্যে শুল্ক হার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে।
বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘আমরা প্রায় সবকিছুতেই একমত’প্রত্যাশার চেয়ে কম সময়েই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, তিনি এবং শি ‘প্রায় সবকিছুতেই একমত’ হয়েছেন।
দ. কোরিয়ায় বৈঠকে ট্রাম্প-শিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুরু হয়েছে।
গাজা ‘শান্তিবাহিনী’তে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, আঞ্চলিক প্রভাব বাড়ার ইঙ্গিতযুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত গাজা শান্তি চুক্তি-র অংশ হিসেবে পাকিস্তান আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্তের দ্বারপ্রান্তে রয়েছে। দেশটির সরকার ও সামরিক কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বিশ্বব্যাপী বায়ুদূষণজনিত মৃত্যুর ৭০ শতাংশ ভারতেবায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী যে মৃত্যুগুলো ঘটে, তার প্রায় ৭০ শতাংশ ভারতের সঙ্গে সম্পর্কিত। এমনটাই উল্লেখ করা হয়েছে ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ২০২৫ গ্লোবাল রিপোর্টে।
ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কাবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার রাতে ভারতের অন্ধ্র প্রদেশের উপকুল অতিক্রম করেছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে অন্ধ্র প্রদেশে মুষলধারে বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস এবং বন্যা দেখা দিয়েছে।
এখনই পথ বদলাতে হবে, নয়তো ধ্বংস অনিবার্য: জাতিসংঘ মহাসচিবজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মানবসভ্যতা জলবায়ু উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে ব্যর্থ হয়েছে। এখনই পথ পরিবর্তন না করলে পরিণতি হবে ভয়াবহ।
আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর, ইসরায়েলি হামলায় দুদিনে নিহত ৮হামাস আরও এক মৃত জিম্মির মরদেহ ইসরায়েলকে হস্তান্তর করেছে। সোমবার পর্যন্ত মোট ১৬ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হলো। এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। গাজায় যুদ্ধবিরতি পরিস্থিতি এখনো নাজুক বলে আল জাজিরা জানিয়েছে।
জাপানের সঙ্গে বিরল খনিজ সরবরাহ চুক্তি করলেন ট্রাম্পএই চুক্তির লক্ষ্য হলো চীনের ওপর নির্ভরতা কমানো এবং উভয় দেশের শিল্পক্ষেত্রে এসব কাঁচামালের সরবরাহ নিরাপদ করা।
ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের মাঝে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদার চীন-আসিয়ানেরচীন ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান তাদের মুক্ত বাণিজ্য চুক্তি নতুনভাবে জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য ক্রমেই বাড়ছে।
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তিশালী, সন্ধ্যায় আঘাত হানতে পারে অন্ধ্র উপকূলেবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আজ (২৮ অক্টোবর, মঙ্গলবার) সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বিশেষ কোনো বড় ধরনের প্রভাব পড়বে না।