স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার একটি ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (২৯ জুন) দুপুরে অপহরণের বিষয়টি জানান টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। এর আগে রোববার (২৮ জুন) সকালে টেকনাফের উপকূল সংলগ্ন সাগর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলেরা হলেন মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও মো. আইয়ুব (২৪)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। তবে ট্রলারেরি মালিক আলী আহমদ টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার বাসিন্দা।
বোট মালিক সমিতির নেতা জানান, আলী আহমদের একটি মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে যান জেলেরা। ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে ট্রলারসহ পাঁচ জেলেকে মিয়ানমারের দিকে নিয়ে যায়।
আবুল কালাম বলেন, ঘটনার সময় আশপাশে থাকা মাছ ধরার অন্য ট্রলারগুলো দ্রুত এলাকা ত্যাগ করায় তারা অপহরণের হাত থেকে রক্ষা পায়।
অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এর আগে ১৫ জুন টেকনাফ উপকূলে মাছ ধরার সময় ইঞ্জিনচালিত দুটি নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা এলাকায় এ ঘটনা ঘটে। তার আগে ৩০ এপ্রিল টেকনাফে নাফ নদীতে মাছ ধরে ফেরার সময় বাংলাদেশি সাতজন জেলেকে ধরে নিয়ে যায় এইক সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
৩ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
৩ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে