স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ আগস্ট) পঞ্চগড় জেলা হাসপাতালে এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেলগুলো তুলে দেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহত্তর এই সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখার যন্ত্র (নিওবর্ন ওয়ার্মার), শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (ব্রিদিং ইকুইপমেন্ট), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার জন্য কোল্ড চেইন বজায় রাখার সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেএইচপিআইজিও, জেএসআই ও ইউনিসেফ-এর মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, এই সহায়তা ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের অংশ, যা অংশীদারত্বের মাধ্যমে বিশ্বজুড়ে স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করে।
মার্কিন দূতাবাস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য খাতের উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।

.png)

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।
১ সেকেন্ড আগে-6001c6-256x144.webp)
পদকের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে লড়াই করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, সেটিই দেখতে চান এই ইংলিশ কোচ।
১৭ মিনিট আগে-fd63da-256x144.webp)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন ছাত্রীরা। এতদিন রাত ১০টায় হলের গেট বন্ধ হয়ে যেত।
৩২ মিনিট আগে
চলছে চা উৎপাদনের ভরা মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানজুড়ে শ্রমিকদের কাঁচা চা পাতা সংগ্রহের ব্যস্ততা। কিন্তু কারখানায় পৌঁছানোর পরই শুরু হচ্ছে সংকট। লোডশেডিংয়ে সময়মতো প্রক্রিয়াজাত করা যাচ্ছে না কাঁচা পাতা। এতে উৎপাদিত চায়ের গুণগত মান কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)