
বিদ্যুৎ ও গ্যাসের অভাবে দেশের মানুষ কষ্টে আছে বলে স্বীকার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় বর্তমান পরিস্থিতির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশে বিদ্যুতের দুরাবস্থা নিয়ে প্রশ্ন তুলে নুরুল ইসলাম বর্তমান সংকট থেকে উত্তরণের পরিকল্পনা জানতে চান।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা লুকোচুরি করতে চাই না। মানুষ বিদ্যুৎ ও গ্যাসের অভাবে কষ্টে আছে। আমি আমার মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আজকের এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। বিগত দেড় দশক ধরে ফ্যাসিস্ট সরকারের ভুল নীতির অনিবার্য পরিণতি আজ এ দেশের মানুষকে ভোগ করতে হচ্ছে।’
বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘গত ৯ আগস্ট দেশে বিদ্যুতের ঘাটতি ছিল ৩ হাজার ৭০০ মেগাওয়াট, যা গত ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বিগত সরকার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর অতিমাত্রায় নির্ভরতা তৈরি করেছিল।’
তিনি বলেন, ‘আমাদের গ্যাসভিত্তিক উৎপাদন সক্ষমতা ১২ হাজার মেগাওয়াট, যার জন্য প্রতিদিন ১৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু দেশীয় উৎপাদন ও এলএনজি আমদানি মিলিয়ে আমরা পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছি না। ফলে বাধ্য হয়েই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।’
প্রতিমন্ত্রী জানান, কারিগরি ত্রুটির কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬১৬ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ রয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের অপর একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে।
তিনি বলেন, ‘আদানি গ্রুপের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও দিনের বেলা ৯০০ এবং রাতে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, গত ২১ জুলাই একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় ঘটে, যা মেরামত করে ১৫ আগস্ট পুনরায় চালু করা হয়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাধ্য হয়ে অত্যন্ত ব্যয়বহুল ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ উৎপাদন করার চেষ্টা করছি। বিগত সরকার এসব কেন্দ্রের মালিকদের প্রায় ৪৬ হাজার ৫০০ কোটি টাকা বকেয়া রেখে গিয়েছিল।’
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংকট কাটাতে দ্রুত ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যাতে তারা জ্বালানি আমদানি করে উৎপাদন অব্যাহত রাখতে পারে। আশা করছি, সেপ্টেম্বরের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির অনেকটা উন্নতি হবে।’
.png)

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলায় আসামি হিসেবে তাকে বুধবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
কর ফাঁকির অভিযোগে শুধু অনুমানের ভিত্তিতে কোনো করদাতাকে জরিমানা করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জরিমানা করার আগে করদাতাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তিসংগত সুযোগ দিতে হবে। একই সঙ্গে কর ফাঁকির অভিযোগে গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ থাকতে হবে।
৮ মিনিট আগে
উৎসে কর কর্তনকারী ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আওতায় প্রতিষ্ঠানগুলো হলো সরকারি প্রতিষ্ঠান ও অফিস, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, স্থানীয় ও স্বায়ত্তশাসিত সংস্থা এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ইনস্টিটিউট।
১১ মিনিট আগে
দেশে হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আগস্টে তা আরও বেড়েছে। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে হাম উপসর্গে আক্রান্ত রোগী, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা—তিন ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
১৬ মিনিট আগে