স্ট্রিম সংবাদদাতা

পশ্চিম সুন্দরবন বনবিভাগের ‘স্মার্ট পেট্রোল টিম’-এর সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার (১৮ মে) বিকেলে সাতক্ষীরার বুড়িগোয়ালিনীতে বনবিভাগের রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে বনবিভাগের চারজন কর্মী আহত হয়েছেন।
নিহত আমিনুর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে। আজ দুপুর দেড়টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে লোকালয়ে ফিরে আসেন অন্য জেলেরা। আমিনুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জেলে ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
নিহত জেলের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাতে স্থানীয়রা জানান, তাঁরা চারজন গত ১৩ মে (বুধবার) সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের পাস নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবনে যান। গত রোববার রাতে বাতাসের কারণে তাঁদের নৌকাটি অভয়ারণ্য এলাকায় চলে যায়। আজ সোমবার সেখান থেকে ফেরার সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম তাঁদের আটক করে। বনকর্মীরা নৌকা জব্দ করে জেলেদের বনের ভেতরে রেখে যেতে চাইলে তাঁরা বাধা দেন। একপর্যায়ে এক বনকর্মী গুলি ছুড়লে আমিনুর গুলিবিদ্ধ হন।
জেলেদের অভিযোগ, গুলিবিদ্ধ আমিনুরকে উদ্ধার বা চিকিৎসার ব্যবস্থা না করেই বনকর্মীরা চলে যান। পরে অন্য জেলেরা দুপুর দেড়টার দিকে আমিনুরকে উদ্ধার করে লোকালয়ে আনার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার জেরে বিকেল ৪টার দিকে বুড়িগোয়ালিনীর বনবিভাগের রেঞ্জ অফিসে হামলা চালানো হয়। হামলায় বনকর্মী তপন মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর আহত হন।
বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘হঠাৎ লোকজন এসে অফিসে হামলা ও লুটপাট চালায়। হামলায় চারজন কর্মী আহত হয়েছেন।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, গুলিতে জেলের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরও জানান, স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম তাঁর লোকজন নিয়ে বনবিভাগের অফিস ঘেরাও করে ভাঙচুর করেছেন।
এদিকে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন, ‘বনবিভাগের গুলিতে জেলের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং তাঁর পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় আছে।’
তিনি দাবি করেন, মরদেহ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বনবিভাগের অফিসে প্রতিবাদ জানিয়েছে এবং তিনি উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিচার দাবিতে আন্দোলনকালে হেনস্তার শিকার হয়েছেন এক শিক্ষার্থী। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের (ডিটিটিসি) ছাত্রাবাসগুলো অছাত্র ও বহিরাগতদের দখলে চলে গেছে। নিয়মিত শিক্ষার্থীদের বদলে সেখানে থাকছেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। কক্ষগুলো দখল করে রাখার পাশাপাশি সিট ভাড়া দেওয়ার অবৈধ বাণিজ্যও চালাচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
গাইবান্ধায় কালবৈশাখীতে দুটি উপজেলার কয়েকশ ঘরবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে বলে সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারী জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশি উর্দুভাষী জনগোষ্ঠীর জীর্ণ ক্যাম্প জীবনের অবসান ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন কাউন্সিল অব মাইনোরিটিজের নির্বাহী পরিচালক খালিদ হোসেন। সোমবার (১৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারে এই দাবি জানান তিনি।
১ ঘণ্টা আগে