স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধায় কালবৈশাখীতে দুটি উপজেলার কয়েকশ ঘরবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে বলে সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারী জানিয়েছেন।
রোববার (১৮ মে) রাতে সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আব্দুল বারী বলেন, ঝড়ে ১২টি খুঁটি ভেঙে ও চারটি হেলে পড়েছে। অন্তত ৩০ স্থানে তার ছিঁড়ে গেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৮০ হাজার গ্রাহক। অন্তত ৪৫ জন সংযোগ স্থাপনে কাজ করছেন।

সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল আলম সরকার জানান, ঝড়ে তাঁর ইউনিয়নের ৩৫-৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচ থেকে সাতটি পরিবারের বাড়িঘর পুরোপুরি ভেঙে গেছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি বলেন, সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ক্ষতিগ্রস্তদের তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, রোববার রাত ১১টার দিকে ঝড়ে ফুলছড়ির এরেন্ডাবাড়ি ইউনিয়ন দক্ষিণ হরিচন্ডসহ বেশির ভাগ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হরিচন্ড গ্রামের তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে ফজলুপুর ইউনিয়নের বুলবুলির চরে অনেকের বসতঘরের টিনের চাল উড়ে গেছে।
এরেন্ডাবাড়ি ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ জানান, ঝড়ে তাঁর ওয়ার্ডের দক্ষিণ হরিচন্ডি গ্রামের অন্তত ২০টি পরিবারের ক্ষতি হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আশ্রয়হীন হয়ে পড়েছে।
ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, ক্ষয়ক্ষতির তথ্য এখনো তাদের হাতে আসেনি। তালিকা পেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।

.png)

ঢাকার সাভারে অটোরিকশা চোর সন্দেহে আবুল খায়ের পাটোয়ারী নামে মানসিক ভারসাম্যহীন একজন কয়েক দফায় পিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে গেছে তারা। গতকাল সোমবার উপজেলার উলাইল আল ইসলাম গার্মেন্টসের পেছনের এলাকায় এ ঘটনায় ঘটে।
১৫ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম আজ মঙ্গলবার (২১ জুলাই) থেকে আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে সেখানে ভ্রমণে যেতে হলে চার শর্ত মানতে হবে।
২১ মিনিট আগে
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দ্রুত পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুরে প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে