স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. কাকন রানা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার কাকনের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে ফেসবুকে দুটি ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামেও চালাতেন ফেক আইডি। এসব বিষয়ে অভিযোগ পেয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তদন্ত শুরু করে।
উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, তদন্তকালে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মো. কাকন রানাকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহার হয়েছে সন্দেহে ৬টি মোবাইল ফোন ও ৭টি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইল ডিভাইসে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ ৫০টিরও বেশি অ্যাকাউন্ট এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা মোবাইল ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে করা মামলায় কাকন রানার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

.png)

টানা দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। তবে এবার বাইচকে কেন্দ্র করে দর্শনার্থীদের নৌকায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজানো ও ‘নাচানাচি’ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
২৯ মিনিট আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়াটির মাধ্যমে ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স রহিত করা হয়েছে এবং বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
৪৪ মিনিট আগে-d34011-256x144.webp)
রংপুরে চার খুনের ঘটনায় গ্রেপ্তার এক আসামির সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তীর পরনের শার্টের মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠেছে। তবে দুই শার্ট এক নয় বলে দাবি করেছেন ডিবি প্রধান।
১ ঘণ্টা আগে
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের পিতৃত্ব প্রমাণিত হয়েছে।
১ ঘণ্টা আগে