স্ট্রিম সংবাদদাতা

টানা দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। তবে এবার বাইচকে কেন্দ্র করে দর্শনার্থীদের নৌকায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নৌকা বাইচ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবছর জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ দেখতে তিতাস নদীর দুই তীরে ভিড় করেন লাখো মানুষ। ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা আসেন এ আয়োজন দেখতে। তবে ২০২৪ ও ২০২৫ সালে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি।
জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন।
সভায় নৌকা বাইচ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাইচ দেখতে আসা দর্শনার্থীদের নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করে উচ্চশব্দে গান বাজানো ও নাচানাচি না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বাইচের নির্ধারিত এলাকায় অন্য কোনো নৌকাকে প্রবেশ করতে দেওয়া হবে না।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, বাইচ দেখতে আসা তরুণদের অনেকেই নৌকায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচানাচি করেন। এবার এসব নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নদীর যে অংশে বাইচ অনুষ্ঠিত হবে, সেখানে অন্য কোনো নৌকাকে নামতে দেওয়া হবে না।

.png)

‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়াটির মাধ্যমে ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স রহিত করা হয়েছে এবং বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
১ ঘণ্টা আগে-d34011-256x144.webp)
রংপুরে চার খুনের ঘটনায় গ্রেপ্তার এক আসামির সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তীর পরনের শার্টের মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠেছে। তবে দুই শার্ট এক নয় বলে দাবি করেছেন ডিবি প্রধান।
১ ঘণ্টা আগে
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের পিতৃত্ব প্রমাণিত হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. কাকন রানা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে