মিডিয়া সেল থেকে তানিমকে কেন সরাল বিএনপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১১: ৩৫
তানিম সুফিয়ানী। ছবি: সংগৃহীত
তানিম সুফিয়ানী। ছবি: সংগৃহীত

মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে সরিয়ে দিয়েছে বিএনপি। রোববার (২৩ আগস্ট) রাতে মিডিয়া সেলের ফেবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।

তানিম সুফিয়ানী বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক মাধ্যমে পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রকাশের পর মিডিয়া সেলের দায়িত্ব থেকে তানিম সুফিয়ানীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে হয়, তানিম সুফিয়ানীর আগের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বিএনপি মিডিয়া সেল কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি প্রতিষ্ঠানের পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা এবং অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। এই অবস্থায়, মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে সোমবার (২৪ আগস্ট) থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিএনপি মিডিয়া সেলের পেজ থেকে সংগৃহীত
বিএনপি মিডিয়া সেলের পেজ থেকে সংগৃহীত

অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব কিংবা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে তানিম সুফিয়ানীর ছবি ভাইরাল হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত