
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর থেকে তাকে আটক করা হয়।
সিফাত গাজীপুর মহানগরীর সিকান্দার মিয়ার ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ও পাশাপাশি ইনকিলাব মঞ্চ ও এনসিপির গাছা শাখার সদস্য বলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ওসি গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিফাত নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিদ্যুৎ বিল নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের দুটি কাগজও তিনি ভিডিওতে দেখান। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, ওই ভিডিওতে বিদ্যুৎ বিল নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দেন সিফাত। ভিডিওটি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নজরে এলে তারা বিষয়টি গাছা থানা পুলিশকে জানান। পরে পুলিশ তাকে আটক করে।
আটকের আগে বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি পোস্ট দেন সিফাত। সেখানে পরিবারের আর্থিক সংকটের কথা তুলে ধরে তিনি লেখেন, বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে পরিবারের হাতে থাকা টাকা শেষ হয়ে গেছে। এমনকি কলেজে যাওয়ার ভাড়া জোগাড় করতে তার মা এক ভাড়াটিয়ার কাছ থেকে টাকা ধার করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন। বিদেশে থাকা বাবার পরিশ্রম ও বিদ্যুৎ বিল পরিশোধের চাপ নিয়েও আক্ষেপ করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার রাতে সিফাতের ফেসবুক অ্যাকাউন্টে ‘সিফাত আব্দুল্লাহ গ্রেপ্তার’ লেখা একটি স্ট্যাটাস দেওয়া হয়। তবে তার পরিবারের পক্ষ থেকে আটকের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। রাতে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
২৩ মিনিট আগে
বান্দরবানের সাত উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে থাকা ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ এসব সেতু দিয়েই পাহাড়ি সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহন।
১ ঘণ্টা আগে
ফেনীর ছাগলনাইয়ায় বিকল কাভার্ড ভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ করিম (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে