ফেনীতে বিকল কাভার্ড ভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফেনী

দুর্ঘটনাকবলিত বাস। সংগৃহীত ছবি
দুর্ঘটনাকবলিত বাস। সংগৃহীত ছবি

ফেনীর ছাগলনাইয়ায় বিকল কাভার্ড ভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত