রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৩
নিহত যুবদল কর্মী মোহাম্মদ করিম । সংগৃহীত ছবি
নিহত যুবদল কর্মী মোহাম্মদ করিম । সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ করিম (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত করিম উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মোহাম্মদ শফির ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি কেরানীহাট বাজারে আসে। তারা করিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “করিমের শরীরে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চালানো হচ্ছে।”

ওসি আরও জানান, নিহত করিমের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০টি মামলা রয়েছে। এসব মামলা রাউজান থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানা ও রাঙামাটিতে রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানে ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট। একই সময়ে শতাধিক গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ৩৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত