নেপালের বন্যায় ক্ষয়ক্ষতি ৩৫ হাজার কোটি টাকা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

আকস্মিক বন্যা ও ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত নেপালের নুওয়াকোট জেলা। ছবি:সংগৃহীত
আকস্মিক বন্যা ও ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত নেপালের নুওয়াকোট জেলা। ছবি:সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধর্মরাজ উপ্রেতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, বন্যার পর প্রথম চার মাসের পুনরুদ্ধার কার্যক্রমে সড়ক নির্মাণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন, নিরাপদ পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে প্রায় ৫ কোটি ২৬ লাখ ডলার প্রয়োজন হবে।

ধর্মরাজ উপ্রেতি বলেন, বিভিন্ন সংস্থা ও বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির এই হিসাব করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ২০ হাজার বাড়ি পুনর্নির্মাণ করতে হবে। এর মধ্যে অন্তত ৭ হাজার ৫০০ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।

এর আগে ২৬ আগস্ট চীনের সীমান্তবর্তী নেপাল এলাকায় একটি হিমবাহ ধসে বরফ, পাথর ও কাদার স্রোত ত্রিশূলী নদীতে নেমে আসে। এতে নদীতীরবর্তী শহর ও গ্রামগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে বহু মানুষ হতাহত ও বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: রয়টার্স

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত