স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা ধরে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। এতে আহতদের মধ্যে কয়েকজনকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা কারণে টিয়ারা গ্রামের বাসিন্দা শিশু মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল হোসেনের মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেলে বিটঘর বাজার থেকে ফেরার পথে টিয়ারা গ্রামের আবুল হোসেনের তিন সমর্থককে আটকে মারপিট করে শিশু মিয়ার লোকজন। এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়ে জানতে শিশু মিয়া ও আবুল হোসেনের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা জানান, পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আবার সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

.png)

সবশেষ ৩ আগস্ট ডেঙ্গুতে তিনজন মারা যাওয়ার পর আজ ৮ আগস্ট (শনিবার) পর্যন্ত টানা পাঁচ দিন কারও মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১০ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৪ মিনিট আগে
সরকারের লক্ষ্য শুধু প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে তরুণরা প্রযুক্তির ব্যবহারকারী থেকে প্রযুক্তির উদ্ভাবকে পরিণত হবে।
২৬ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে