স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) হাফিজুরকে কুমিল্লা আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পিবিআই। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের অতিরিক্ত কৌঁসুলি মাহবুব আলম।
সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন।
হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। এ কারণে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পিবিআই।
গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর রাষ্ট্রপক্ষ জামিন আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করলে চেম্বার জজ আদালত ওই আদেশ দেন।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান জানান, গ্রেপ্তার হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। সেনানিবাসের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।

.png)

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নতুন কারখানা স্থাপনের চাহিদা বিবেচনায় এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন একটি শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রায় ৪০০ একর জমিতে এটি গড়ে তোলা হবে।
১৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পরে এর সত্যতা পাওয়ায় ওয়ার্ড বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে দল। উপজেলার দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শনিবার ইউনিয়ন বিএনপি সভাপতি এ তথ্য জানান।
১৮ মিনিট আগে
সবশেষ ৩ আগস্ট ডেঙ্গুতে তিনজন মারা যাওয়ার পর আজ ৮ আগস্ট (শনিবার) পর্যন্ত টানা পাঁচ দিন কারও মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩৬ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে