স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সরকারের এই দুই প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে আজ শুনানি অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, বা তাঁদের আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হবে কি না—তা নিয়ে আজ আইনি তর্কের শুনানি হবে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে এই দুই হাইপ্রোফাইল আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি চলছে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার বিচারিক প্রক্রিয়ায় একটি ফোনালাপকে কেন্দ্রীয় সাক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে গত ২২ ডিসেম্বর প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের শুনানি শেষ করে। ওই দিন ট্রাইব্যুনালে সালমান ও আনিসুলের একটি কথিত ফোনালাপ বাজিয়ে শোনানো হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ৪ ডিসেম্বর দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ নির্দেশ বা প্ররোচনা ছিল। এর ধারাবাহিকতায় ঢাকা ও সারা দেশে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। প্রসিকিউশন এই উসকানিকে মানবতাবিরোধী অপরাধের মূল উপাদান হিসেবে চিহ্নিত করে বিচার শুরুর প্রার্থনা জানিয়েছে।
অন্যদিকে আজ আসামিপক্ষ অভিযোগ গঠনের বিরোধিতা এবং আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করবে। এর আগে ৪ জানুয়ারি আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি ট্রাইব্যুনালে দাবি করেন, প্রসিকিউশনের শোনানো ফোনালাপটি সালমান এফ রহমান বা আনিসুল হকের কণ্ঠস্বর নয়।
ওই দিন তিনি বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে ভয়েস রেকর্ডটি পরীক্ষার আবেদন জানিয়েছিলেন। ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দিলেও তা নথিভুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া আসামিপক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে গত ১০ ডিসেম্বর করা একটি আবেদনও আদালতের নথিতে রয়েছে।
আজকের শুনানিতে আসামিপক্ষ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকা এবং ফোনালাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইনি ব্যাখ্যা তুলে ধরবে। এরপর তারা অব্যাহতির আবেদন পেশ করবে। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন।

বাজেটের আকার বৃদ্ধির চেয়ে সরকারি অর্থের অপচয় রোধ ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, খুব বড় বাজেট দিয়ে আবার যদি কোনো কারণে ২০-৩০ শতাংশ লোপাট হয়ে যায়, তাহলে তো কোনো লাভ নেই।
৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
১ ঘণ্টা আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে