স্ট্রিম প্রতিবেদক

সুশাসন ও জাতীয় ঐক্য বজায় থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রকে ‘ব্যর্থ’ তকমা দিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হয়।
রিজভী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা কেবল নয় মাসের যুদ্ধের ফসল নয়, এর পেছনে ১৭৫৭ সাল থেকে চলে আসা দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা রয়েছে। তিনি ভিয়েতনামের উদাহরণ টেনে বলেন, একটি জাতি ঐক্যবদ্ধ থাকলে যেকোনো দখলদারিত্বের বিরুদ্ধে জয়ী হতে পারে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সমালোচনা করে তিনি বলেন, এটি কেবল ভারত-পাকিস্তানের যুদ্ধ ছিল না, বরং এ দেশের কৃষক, শ্রমিক ও ছাত্রদের জনযুদ্ধ ছিল।
ইতিহাস রচনার প্রসঙ্গে রিজভী বলেন, ‘স্বাধীনতার সব অবদান একটি পরিবার বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করার প্রবণতা জাতির আত্মাকে কলুষিত করেছে। যাঁর যেখানে অবদান, সেই স্বীকৃতির মাধ্যমেই দেশের ইতিহাস রচনা করতে হবে।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তরুণরা এখন সত্য বুঝতে পেরেছে এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করাই তারুণ্যের ধর্ম।
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে রিজভী বলেন, ‘কোনো ডিসি আমাদের লোক কি না, ওই বিভাগীয় কমিশনার কোন দলের—এভাবে বিচার করতে গেলে বিভাজন চরমে পৌঁছাবে। এতে শেষ পর্যন্ত গণতন্ত্র ও রাষ্ট্র দুটোরই অধঃপতন ঘটবে।’ তিনি প্রশাসনে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। রিজভী আরও বলেন, সুশাসন না থাকলে রাষ্ট্রে বিশৃঙ্খলা ও লুটপাট বাড়ে, যা আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপের পথ সুগম করে।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৭ ঘণ্টা আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে