
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। এতে স্থানীয় বাজারে বর্তমানে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সপ্তাহ আগে একই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে।
দেশের বাজারে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দাম কমবে বলছেন খুচরা বিক্রেতারা। হঠাৎ দাম বাড়ায় সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।
বুধবার (২২ জুলাই) হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা পৌর শহরের ভ্যানচালক রফিকুল ইসলাম জানান, কয়েক মাস ধরে হিলির বাজারে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যেই ছিল। হঠাৎ প্রতি কেজি ৫০ টাকা চাওয়া হচ্ছে। এই অবস্থা নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি জানান তিনি।
রফিকুল ইসলাম বলেন, পেঁয়াজ একটি নিত্যপণ্য জিনিস। কয়েক মাস দাম ঠিক থাকলেও হঠাৎ কেন দাম বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। আমাদের মতো মানুষদের অনেক কষ্ট হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। দেশি পেঁয়াজ এত দিন বিক্রি করছেন। তবে সম্প্রতি দেশের বিভিন্ন মোকামে দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন। তবে পেঁয়াজ আমদানি হলে দাম কমে আসবে বলে তিনি মনে করেন।
হিলি স্থলবন্দরের আমদানিকারক ফেরদৌস রহমান জানান, দেশের কৃষকের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। তবে সরকার অনুমতি দিলে তারা পেঁয়াজ আমদানি করবেন। এ জন্য হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
হিলি আমদানিকারক সমিতি ও স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি ভারত থেকে পেঁয়াজ আমদানির নতুন অনুমতি (আইপি) দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ সরকার। আগে ইস্যু করা আইপির বিপরীতে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সীমিত পরিমাণে পেঁয়াজ দেশে প্রবেশ করে। তবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
.png)

ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
১ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম গ্রামের কৃষক মোজাফফর হোসেন। আউশ ধান বিক্রি করতে এসেছিলেন আবাদপুকুর হাটে। ফলন হয়েছে আশানুরূপ, কিন্তু বাজারে ধানের দাম শুনে হতাশ তিনি।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছেন। শনিবার জেলা দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে তাদের কারাগারে পাঠান বিচারক।
১ ঘণ্টা আগে