স্ট্রিম প্রতিবেদক

দেশের ৩১ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে পর্যালোচনা সভাও করেছে সরকারি প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১০ জুলাই) ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাজার মূল্যের অর্ধেকেরও কমে সৌরবিদ্যুৎ সরবরাহ করতে চায় প্রতিষ্ঠানটি। এজন্য বেসরকারি বিনিয়োগে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে রুফটপ বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন’ বিষয়ক পর্যালোচনা সভাও হয়েছে। সেখানে জানানো হয়, বর্তমানে দেশে সৌরবিদ্যুতের প্রতি ইউনিটের দাম প্রায় ১৫ টাকা হলেও পরিচালন ব্যয়ভিত্তিক বা ‘ওপেক্স’ মডেলে তা অর্ধেকের কমে নামানো সম্ভব।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে দেশের ৪৭ পাবলিক ও একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। এই সমীক্ষায় প্রাথমিকভাবে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫২ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণের পর প্রায় ৬০ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।
রুফটপ সৌরবিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন অর্থনৈতিক দিক তুলে ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন এম শামসুল আলম জানান, পরীক্ষামূলক ওপেক্স মডেলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল ৭ টাকা ৫০ পয়সা, যা প্রকল্পের সক্ষমতা ৩ দশমিক ৫ মেগাওয়াটে উন্নীত হলে ৭ টাকায় নেমে আসে।
ভারতের প্রতি ইউনিট সৌরবিদ্যুতের দাম ৩ টাকা ৬৯ পয়সা এবং পাকিস্তানের ৩ টাকা ৯৩ পয়সার উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশেও যথাযথ নীতিগত সহায়তা, শুল্ক ও কর সমন্বয় করা গেলে উৎপাদন ব্যয় ৬ টাকা ৫০ পয়সায় নামানো সম্ভব।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে বেসরকারি বিনিয়োগকারীর ওপর। এতে সরকারের কোনো প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন হবে না। বিশ্ববিদ্যালয়গুলো কেবল তাদের ব্যবহৃত বিদ্যুতের দাম দেবে।
তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয়ভাবে দরপত্র আহ্বান ও তদারকি করা গেলে বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি জ্বালানি আমদানির ওপর দেশের নির্ভরশীলতাও কমবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউজিসির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় গ্রিডের বিদ্যুতের ব্যবহার গড়ে ২০ শতাংশ কমানো এবং জ্বালানি দক্ষতা বাড়িয়ে মোট বিদ্যুৎ চাহিদা ৫ থেকে ১০ শতাংশ হ্রাস করা।
ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

.png)

টানা দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। তবে এবার বাইচকে কেন্দ্র করে দর্শনার্থীদের নৌকায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজানো ও ‘নাচানাচি’ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
৪ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়াটির মাধ্যমে ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স রহিত করা হয়েছে এবং বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
৪ ঘণ্টা আগে-d34011-256x144.webp)
রংপুরে চার খুনের ঘটনায় গ্রেপ্তার এক আসামির সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তীর পরনের শার্টের মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠেছে। তবে দুই শার্ট এক নয় বলে দাবি করেছেন ডিবি প্রধান।
৪ ঘণ্টা আগে
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের পিতৃত্ব প্রমাণিত হয়েছে।
৪ ঘণ্টা আগে