সিলেটে এক দিনের সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, হযরত শাহজালালের মাজার জিয়ারতে শুরু
স্ট্রিম সংবাদদাতাসিলেট

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্যদিয়ে সিলেটে এক দিনের সফর শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে পৌঁছায়।
শাহজালালের মাজার জিয়ারতে পর কিছুসময় সেখান অবস্থান করেন রাষ্ট্রপতি। পরে দুপুর ১টার দিকে হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপাড়ের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছুসময় অবস্থানের পর দুপুরের দিকে শাহজালাল (রহ.) এর মাজারের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।
আজ বিকাল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের উপস্থিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে কিছু সময় বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৭টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
এদিকে রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার গাড়িবহরের চলাচলের সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির সফরের দিন সিলেট মহানগর পুলিশের প্রায় এক হাজার সদস্যের পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ভেন্যুতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার অংশ হিসেবে রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারি।
.png)

-7c29dd-256x144.webp)




