সাংবাদিক পুলকের পরিবারকে পাওনা মেটাল সমকাল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫১
সাংবাদিক পুলক চ্যাটার্জি। ছবি: সংগৃহীত
সাংবাদিক পুলক চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

সদ্যপ্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারকে ১০ লাখ টাকার চেক দিয়েছে সমকাল কর্তৃপক্ষ। বকেয়া পাওনা বাবদ সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলক চ্যাটার্জির স্ত্রী নীলোৎপলা মুখার্জি প্রিয়াঙ্কার ব্যাংক হিসাবে ওই অর্থ জমা দেওয়া হয়।

সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী এই তথ্য জানিয়েছেন। পুলক চ্যাটার্জিও সমকালের সাবেক ব্যুরো প্রধান ছিলেন। গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয় থেকে তাঁর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার ও সমকাল সূত্র জানায়, ২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। মৃত্যুর আগে পুলক চ্যাটার্জি পাঁচটি চিরকুট লিখে যান। এর মধ্যে একটি চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে পুলক সমকালের কাছে তাঁর পাওনা টাকা নিয়ে স্ত্রীকে দিতে অনুরোধ করেছেন।

সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরীর উদ্দেশে লিখেছেন, ‘সুমন, বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসঙ্গে প্রায় দেড় যুগ কাজ করেছি। কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পার, সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বউদির হাতে দিও।’ মৃত্যুর তিন দিন পর সেই পাওনা অর্থই পরিবারের কাছে পৌঁছে দিল সমকাল কর্তৃপক্ষ।

পুলক এক সময় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার স্ত্রী ও একমাত্র কন্যা প্রকৃতি রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, উদ্ধার চিরকুটগুলোর সত্যতা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত