আ.লীগের সাবেক এমপিকে ধরে পুলিশে দিল ছাত্রদল
স্ট্রিম প্রতিবেদকঢাকা

পাবনার সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হককে (৬৯) ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়ায় এই ঘটনা ঘটে। পরে আজিজুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
আজিজুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ সালে পাবনা-২ আসনে বিজয়ী হন। পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায় তাঁর বাড়ি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম বলেন, ‘ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা আজিজুলকে ধরে আমাদের হাতে দেন। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজিজুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা সেসব মামলা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেব।’
পুলিশ সূত্র জানায়, লালমাটিয়ার মীনাবাজারের সামনে থেকে আজিজুলকে আটকের সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আঘাত পান তিনি। পরে আজিজুলকে হাসপাতালে পাঠানো হয়।

-7c29dd-256x144.webp)





