স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশের পর পিছু হটেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে না জানিয়েছে তারা।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ‘হাসনাত আবদুল্লাহ দুঃখপ্রকাশ করেছেন। এরপর আমাদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো আপত্তি নেই।’
শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদ্রাসার শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। তারা ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহ ও এনসিপিকে বয়কটের ডাক দেন। আর এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দেন পরিষদের নেতারা।
তবে এনসিপিও শিল্পকলা একাডেমিতে কর্মসূচি করতে পারছে না। শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা রয়েছে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা দেবেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘এনসিপি শিল্পকলা একাডেমিতে ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। রাজনৈতিক কর্মসূচির বিষয়ে জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না। শিল্পকলা কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।’
এর আগে দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার উদাহরণ টেনে যে বক্তব্য দিয়েছেন, সেজন্য দুঃখপ্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির এই মুখ্য সংগঠক লেখেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখপ্রকাশ করছি।’
তিনি লেখেন, অন্যদিকে, নৌকাবাইচের বিষয়টিতে স্থান নিয়ে আমার তথ্যগত ত্রুটি হয়েছে। সিলেটের জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বলে ফেলি। এই ত্রুটিতে যে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তাতে আমি বিব্রত। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করছি।
মূল ঘটনা কী ছিল, মিডিয়া কী ফ্রেমিং করেছে, সেটা নিয়ে সংসদে কথা বলা উচিত ছিল বলেও উল্লেখ করেন হাসনাত। তিনি জানান, সম্পূরক প্রশ্নে সময় সীমাবদ্ধতার কারণে বিস্তারিত বলার সুযোগ ছিল না।

মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। এই কর্মসূচি থেকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কটের ঘোষণা দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাউফল-লেবুখালী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পুলিশের সামনে যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী ল
২০ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ আগস্ট ২০২৬
অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।
২৭ আগস্ট ২০২৬