স্ট্রিম প্রতিবেদক

বৈরী আবহাওয়াতে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল ও ছাত্রদের ‘ব্রয়লার মুরগি’ বলার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঢাকায় বিক্ষোভের একপর্যায়ে জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে ধাওয়া ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন শিক্ষার্থীরা। তবে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। পুলিশের ধাওয়ায় পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন কয়েকজন শিক্ষার্থী।
সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিক্ষার্থীদের ধাওয়া ও লাঠিপেটা করে সরিয়ে দিলেও পরে আবার সংসদ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত আটটার পরে আবার মানিক মিয়া অ্যাভিনিউ বন্ধ করে দেন তাঁরা। এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে সেখানে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
সকাল থেকে আন্দোলন
মঙ্গলবার সকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার পর থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। এ সময় তাঁরা মিরপুর সড়ক বন্ধ করে দেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্তত ১২টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। দুপুর সাড়ে ১২টার পর তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হয়ে শিক্ষা ভবন ঘেরাও করতে যান। তবে ঢাবির মল চত্বরের সামনে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। পরে পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান শিক্ষার্থীরা।
এরপর বেলা পৌনে ৩টায় বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেন তাঁরা। একপর্যায়ে বোর্ডের গেটে ইট ছোড়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা আবার সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয়।
অবরোধে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী সাইমুম বলেন, ‘টানা বৃষ্টিতে যখন দেশে বন্যা এবং সারা ঢাকা তলিয়ে গেছে, তখন পরীক্ষা কেন নেওয়া হবে? শিক্ষামন্ত্রীর কাছে কি আবহাওয়ার খবর ছিল না? টানা বৃষ্টির তথ্য থাকার পরেও তিনি পরীক্ষা নিলেন। এতে অনেক এইচএসসি পরীক্ষার্থী ভালো পরীক্ষা দিতে পারেনি। অনেকে পরীক্ষার হলে যাওয়ার সময় রাস্তায় পড়ে গেছে। এসবের দায় শিক্ষামন্ত্রী কীভাবে এড়াবেন?’
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) মো. শওকত আলী স্ট্রিমকে বলেন, ‘সকাল থেকে আমরা শিক্ষার্থীদের আন্দোলনের দিকে লক্ষ রাখছিলাম। তারা রাস্তা অবরোধ করে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বারোটার পর তাঁরা অবরোধ ছেড়ে দিয়ে ঢাকা শিক্ষা ভবনের দিকে যান।’
অন্যদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আজ রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেন। তা না হলে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করবেন বলেও জানান তাঁরা। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।
সারা দেশে আন্দোলন
চট্টগ্রাম: দাবি আদায়ে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গায়েবানা জানাজা পড়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ শেষে তারা এই প্রতীকী কর্মসূচি পালন করেন।
এর আগে সকাল ১১টা থেকে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি এবং ২ নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সচিবের সঙ্গে বৈঠক করেন।
বরিশাল: বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে শিক্ষা বোর্ডের সামনে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
বেলা ২টা পর্যন্ত তাঁদের অবরোধ চলতে থাকে। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রী ও সাধারণ মানুষ।
রাজশাহী: রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন।
দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি দেওয়ার পর স্লোগান বন্ধ হলেও শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে অবস্থান অব্যাহত রাখেন। বেলা দেড়টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন।
অন্যদিকে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা দুই দফা দাবি জানান। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা এবং বান্দরবান, চট্টগ্রামসহ দেশের সব বন্যাকবলিত এলাকায় রাষ্ট্রীয় উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ ও জরুরি সহায়তা নিশ্চিত করা।
বগুড়া: বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা ১১ টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের সাতমাথায় সমাবেশ করে শিক্ষার্থীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
সাতক্ষীরা: সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড় ও প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সিটি কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেন।
গাইবান্ধা: ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে গাইবান্ধা স্টেশন চত্বর থেকে এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিল নিয়ে শহরের ১ নম্বর রেলগেটে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় শহরে রেলগেট হতে পুরাতন জেলখানা মোড় ও রেলগেট হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়।
জামালপুর: শিক্ষার্থীদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুর শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
রাজবাড়ী: রাজবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে রাজবাড়ী জেলা শহরের পান্না চত্বর এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি, ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’সহ বিভিন্ন স্লোগান দেন।
নওগাঁ: নওগাঁয় সড়কে নেমে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় দাবি না মানলে ১৮ জুলাই শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষাভবনের সামনে ‘এইচএসসি ২০২৬ ব্যাচ’-এর শিক্ষার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সংহতি জানিয়ে অংশ নেয় অন্য ক্লাসের শিক্ষার্থীরাও।
দিনাজপুর: দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে।
এদিকে বেলা পৌনে ২টার দিকে রাহী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগ করেন পরিবহন শ্রমিকেরা।
কুমিল্লা: কুমিল্লায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হলে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
নারায়ণগঞ্জ: চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িক স্থগিত এবং ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ সমাবেশ করেন। এতে সংহতি প্রকাশ করে যুক্ত হন জেলা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
সিলেট: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের শিক্ষার্থীরা। বেলা তিনটার দিকে ‘সিলেটের সার্বজনীন শিক্ষার্থী’ ব্যানারে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জিন্দাবাজার হয়ে বন্দরবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
লালমনিরহাট: সারা দেশের মতো লালমনিরহাটেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় গোলচত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শিক্ষা-সংক্রান্ত সাম্প্রতিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণেরও আহ্বান জানান তারা।
চাঁদপুর: শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর ‘কটূক্তির’ প্রতিবাদে চাঁদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী।
পরে বাসস্ট্যান্ড এলাকায় তারা সড়কে অবস্থান নিয়ে ‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি, ফার্মের মুরগি’, ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয়পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন চালক ও সাধারণ যাত্রীরা।
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে (পাঁচমাথা মোড়ে) এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থী সাকিব বলেন, একজন শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষার্থীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় শিক্ষার্থীদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এ কারণে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং অবিলম্বে পদত্যাগের দাবি জানাই।
কক্সবাজার: কক্সবাজারে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। কয়েক ঘণ্টাব্যাপী এই কর্মসূচির কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। বেলা ২টা থেকে শহরের গুনগাছতলা এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান ছিল।
(প্রতিবেদন তৈরিতে সংবাদদাতার সাহায্য করেছেন)

.png)

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া অর্থ পরিশোধ শুরু করেছে সরকার। প্রথম ধাপে ২৫ হাজার শিক্ষকের তালিকা চূড়ান্ত করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২২ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৪ জুলাইকে 'নারী শিক্ষার্থী দিবস' হিসেবে পালনের ঘোষণা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
২৩ মিনিট আগে
শেখ হাসিনার ওই মন্তব্য এবং রাতের রক্তক্ষয়ী সহিংসতা ১৪ জুলাই থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গণঅভ্যুত্থানের দিকে ধাবিত করে। পরের দিনগুলোতেও ক্যাম্পাসের এই উত্তেজনা থামেনি।
১ ঘণ্টা আগে
শিগগিরই উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর। মঙ্গলবার (১৪ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে