স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতী সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চিমটিবিল এলাকায় শূন্য রেখায় গরু আনতে গিয়ে তার মৃত্যু হয়।
হবিগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। নিহত সোহাগ মিয়া (২২) উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে চিমটিবিল এলাকায় গরু চরাতে যান সোহাগ মিয়া। এ সময় গরুটি দুই দেশের শূন্যরেখার মধ্যে চলে যায়। তিনি গরুটি আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে কয়েকজন গিয়ে সোহাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আব্দুল কাদির জানান, সোহাগ প্রতিদিনের মতো সীমান্ত এলাকায় গরু চরাতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়। সে বাড়ি না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখে।
স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক রাজু বলেন, হাসপাতালে এসে দেখলাম গুলিবিদ্ধ অবস্থায় সোহাগের মরদেহ পড়ে আছে। যেহেতু তারা সীমান্ত এলাকায় প্রতিদিন গরু চরান, তাই বিএসএফের গুলি করা ঠিক হয়নি।
চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল মুনিরা বলেন, পরিবারের লোকজন গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা মৃত অবস্থায় তাকে পেয়েছি।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করেছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। গরু আনতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হতে পারে। আমরা এ বিষয়ে আরও খোঁজ খবর নিচ্ছি।

.png)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে বকেয়া ৯০২ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৩০ আগস্ট) সংসদে নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
৪ মিনিট আগে
পরিচ্ছন্নতা নিয়ে বাকবিতণ্ডার জেরে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থী ও কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারীসহ চার দর্শনার্থী ও পার্কের দুই কর্মচারী আহত হয়েছেন। আহত নারী দর্শনার্থী বাদি হয়ে থানায় মামলা করেছেন।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
১ ঘণ্টা আগে-3e531a.jpeg)
রংপুরে শিক্ষক পরিবার হত্যার আসামি সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে সাড়ে ৩ ঘণ্টা পর ডিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় সিদ্ধার্থের ভাইয়ের খুঁড়িয়ে হাঁটা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে-3e531a.jpeg)