স্ট্রিম ডেস্ক

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ শপথ অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, আমন্ত্রিত অতিথিদের যানবাহন ছাড়া শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের নির্ধারিত সড়কে যান চলাচলে বিধিনিষেধ থাকবে।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
মতিঝিলের শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে অন্য সুবিধাজনক বিকল্প সড়কও ব্যবহার করতে পারবে। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
এ ছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক সড়ক দিয়ে চলাচল করবে।
ডিএমপি জানিয়েছে, যানজট এড়াতে চালকদের এসব সড়ক পরিহার করে সুবিধাজনক বিকল্প পথে চলাচলের অনুরোধ করা হয়েছে। সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যাত্রী ও চালকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

.png)

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিষ প্রয়োগ করে ২৯টি বন্য পাখি হত্যার অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বন বিভাগ। এ ঘটনায় আর্থিক মূল্যের পাশাপাশি প্রায় ২ লাখ ৫ হাজার ৫০০ টাকার পরিবেশগত ক্ষতি হয়েছে বলে বন বিভাগের নথিতে উল্লেখ করা হয়েছে।
৪ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ফেলে রাখা অজ্ঞাতনামা কিশোরীর পরিচয় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৯ মিনিট আগে
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ওয়াটারএইডের দক্ষিণ এশীয় সাবেক আঞ্চলিক পরিচালক ডা. মো. খায়রুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াটারএইডের বর্তমান আঞ্চলিক পরিচালক হাসিন জাহান ।