স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিষ প্রয়োগ করে ২৯টি বন্য পাখি হত্যার অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বন বিভাগ। এ ঘটনায় আর্থিক মূল্যের পাশাপাশি প্রায় দুই লাখ টাকার পরিবেশগত ক্ষতি হয়েছে বলে বন বিভাগের নথিতে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় বনবিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
বন্যপ্রাণী আইন অনুযায়ী চুয়াডাঙ্গা আদালতে বুধবার (১৯ আগস্ট) বিকেলে মামলা করে বন বিভাগ। মামলায় নিধনকৃত পাখিগুলোর আনুমানিক আর্থিক মূল্য ৫ হাজার ২১০ টাকা এবং পরিবেশগত ক্ষতি ২ লাখ ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার একটি ফসলি জমিতে পাখি শিকারের উদ্দেশ্যে বিষাক্ত বীজ ছড়িয়ে দেওয়া হয়। ওই বিষ খেয়ে ২৪টি তিলা ঘুঘু, ৩টি চড়ুই ও ২টি কবুতরসহ মোট ২৯টি পাখি মারা যায়।
পরদিন ১৬ আগস্ট সন্ধ্যায় দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলমের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় প্রধান অভিযুক্ত আতিয়ার রহমান (৫৫) পালিয়ে গেলেও তার ছেলে রাজেনকে ঘটনাস্থলে পাওয়া যায়। উপস্থিত ম্যাজিস্ট্রেটের সামনে রাজেন পাখি নিধনে সহায়তার কথা স্বীকার ও দুঃখ প্রকাশ করলে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করা হয়।
দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা ও মামলার বাদী সুরেশ চন্দ্র মিস্ত্রী জানান, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় বিষ প্রয়োগ ও অবৈধ শিকারের বিরুদ্ধে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপ ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

.png)

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলনের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আটটার দিকে সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ফেলে রাখা অজ্ঞাতনামা কিশোরীর পরিচয় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ওয়াটারএইডের দক্ষিণ এশীয় সাবেক আঞ্চলিক পরিচালক ডা. মো. খায়রুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।