
বগুড়ায় জেলা ডিবির কার্যালয়ে আসাদুজ্জামান আসাদের (৩০) ঝুলন্ত লাশ পাওয়া গেছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাজতখানার বাথরুম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আসাদ বগুড়ার সারিয়াকান্দির জোরগাছা উত্তরপাড়া গ্রামের মতি মুন্সির ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুল মান্নান হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।
পুলিশ জানায়, রোববার দুপুরে আসাদকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে সকাল ১০টা ১১ মিনিটে তিনি হাজতখানার বাথরুমে যান। প্রায় ১০ মিনিট পরেও বের না হওয়ায় পুলিশ সদস্যরা বাথরুমে তাঁকে ঝুলন্ত পান। পরে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন।
আসাদের বাবা মতি মুন্সি জানান, উচ্চমাধ্যমিক পাসের পর তাঁর ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন আসাদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না।
গত ২৯ জুন সারিয়াকান্দির কৈখালী এলাকার একটি বিল থেকে অটোরিকশাচালক আবদুল মান্নানের লাশ উদ্ধার করা হয়। নিহতের মোবাইল ফোনের কল লিস্ট ধরে শনিবার (১৮ জুলাই) দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিবির ভারপ্রাপ্ত ওসি ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল মান্নান হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন আসাদ। এই হত্যাকাণ্ডে নওগাঁর দুই সহযোগীর নাম জানান তিনি। পরে শনিবার রাতে নওগাঁয় অভিযান চালিয়েও, তাদের ধরা যায়নি।
আসাদের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘হাজতখানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে– নাশতা করার পর আসাদ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে বাথরুমে যান।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুসাইন মোহাম্মদ রায়হান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
.png)
-a772e5-256x144.webp)
ময়মনসিংহে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট যাত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আবারও বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে 'বিতর্কিত' ও 'অসচ্ছ' প্রক্রিয়ায় দুদকের নিয়োগ বাতিল করে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।
৭ ঘণ্টা আগে
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিলের ওপর স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে বিরোধী দলের সদস্যের ভূমিকা হিসেবে ‘সক্রিয় অংশগ্রহণ’ কথাটি রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদের চলতি অধিবেশনের কার্যপ্রণালী অনুযায়ী বিল তিনটি উপস্থাপন করা হয়। বিলগুলো হলো—‘সম্পত্তি হস্ত
৮ ঘণ্টা আগে