স্ট্রিম সংবাদদাতা

জীর্ণ ভবন। ঘন জঙ্গল। সেখানে নিয়মিত বসছে মাদকসেবীদের আড্ডা। এটি পাবনার ঈশ্বরদীর আবহাওয়া অধিদপ্তরের চিত্র। নেই পর্যাপ্ত জনবল। দুটি আবহাওয়া পরিমাপক যন্ত্রের একটি বিকল।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের ভাষ্যে, দুটি যন্ত্রের প্রয়োজন নেই। একটি যন্ত্র দিয়েই সব কাজ চালানো যাচ্ছে।
ঈশ্বরদী বিমানবন্দর এলাকার ভেতরে ১৯৬৫ সালে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য পাঁচ একর জমিতে যাত্রা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পাইলট বেলুন পর্যবেক্ষণাগারের। শুরুতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন ও একটি পর্যবেক্ষণাগার করা হয়।

সরেজমিনে দেখা যায়, রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো পরিত্যক্ত হয়ে গেছে। ভবনের চারপাশ আগাছায় ভরে গেছে। পুরো এলাকায় ভূতুড়ে পরিবেশ। এরইমধ্যে ভবনগুলোর দরজা-জানালা, এমনকি জানালার গ্রিল চুরি হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, আবহাওয়া কার্যালয়ের পরিত্যক্ত ভবনগুলোর দিকে কেউ যায় না। সেখানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসছে।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ভারত থেকে আনা অটোমেটিক ওয়েদার স্টেশন (অ্যাওয়াস) মেশিনটি স্থাপন করা হলেও, একদিনের জন্যও সেটি চালু করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, চাহিদা ১৪ হলেও, জনবল মাত্র ছয়জন। ফলে সবাইকে বাড়তি চাপ নিয়ে বেশি সময় অফিস করতে হচ্ছে।

.png)

বগুড়ায় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে গত সপ্তাহের তুলনায় চাল, ডালের দাম অপরিবর্তিত রয়েছে, কমেছে সবজির বাজারে দাম। শনিবার (২২ আগস্ট) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ঘুরে এ তথ্য জানা যায়।
২৯ মিনিট আগে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।