স্ট্রিম সংবাদদাতা

ঢাকার অদূরে ধামরাইয়ে সবজির দাম কমেছে। শনিবার (২২ আগস্ট) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ঘুরে এই চিত্র পাওয়া যায়।
বাজারে আলু ২৫ টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। ৩০ টাকা কমে করলা ও পটল ৫০, ৪০ টাকা কমে কাঁচামরিচ ৮০, ২০ টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। জালি কুমড়া ৩০-৪০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে অধিকাংশ সবজি কেজিতে দাম ১০ থেকে ৩০ টাকা কমেছে।
অন্যদিকে, চালের বাজার স্থিতিশীল রয়েছে। মিনিকেট চাল ৮০, হাফ সিদ্ধ চাল ৫৮, পাইজাম ৫৬, আতপ চাল ৪৫ ও প্যাকেট পোলাও চাল ২২০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা মসুর ডাল ৯০, মুগ ১৬০ ও বুটের ডাল ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সবজির দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ থাকায় দাম কমেছে।

.png)

বগুড়ায় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
১ ঘণ্টা আগে
একসময় আখ, লেবু, আনারস ও কাঁঠাল চাষের জন্য পরিচিত ছিল শ্রীমঙ্গলের ছোট্ট গ্রাম রাধানগর। কৃষিই ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। প্রকৃতির অপার সৌন্দর্যকে পুঁজি করে কৃষিনির্ভর এই গ্রাম এখন দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে। পাঁচতারকা মানের গ্র্যান্ড সুলতান হোটেলস