বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১২: ০৭
রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

রফিকুল কুড়িগ্রামের রাজারহাটের পান্থাপাড়ার কপিল উদ্দিন সরকারের ছেলে এবং নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে হাবিলদার পদে কর্মরত ছিলেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইচউদ্দিন জানান, মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত