স্ট্রিম ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা প্রত্যর্পণের অনুরোধ পেয়েছি। বর্তমানে আমাদের অভ্যন্তরীণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে এই অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে।’
জয়সোয়াল আরও জানান, এই বিষয়টি কোনো রাজনৈতিক আবেগের বশে নয়, বরং দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি এবং আইনগত কাঠামোর প্রয়োগের মাধ্যমেই নিষ্পত্তি হবে।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার এবং আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই মন্তব্যের পর কূটনৈতিক ও রাজনৈতিক মহলে সৃষ্ট আলোচনার বিষয়ে ভারতের অবস্থান জানতে চান সাংবাদিকেরা।
জবাবে জয়সোয়াল জানান, এই প্রত্যর্পণ অনুরোধ সমাধান হবে আইনি পথে। তিনি দুই দেশের প্রশাসনের মধ্যে এই বিষয়ে নতুন কোনো কূটনৈতিক যোগাযোগের অগ্রগতি নিয়ে সরাসরি মন্তব্য করেননি।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি করেছেন ভারতের পুলিশ হেফাজতে থাকা অন্য এক ব্যক্তির প্রত্যর্পণে নথিপত্র ভারত কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, ‘এই নির্দিষ্ট প্রত্যর্পণ অনুরোধ পাওয়া গেছে কি না, তা আমি নিশ্চিত নই। তবে আমি এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানাব।’

.png)

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে-6001c6-256x144.webp)
পদকের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে লড়াই করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, সেটিই দেখতে চান এই ইংলিশ কোচ।
২ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন ছাত্রীরা। এতদিন রাত ১০টায় হলের গেট বন্ধ হয়ে যেত।
২ ঘণ্টা আগে
চলছে চা উৎপাদনের ভরা মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানজুড়ে শ্রমিকদের কাঁচা চা পাতা সংগ্রহের ব্যস্ততা। কিন্তু কারখানায় পৌঁছানোর পরই শুরু হচ্ছে সংকট। লোডশেডিংয়ে সময়মতো প্রক্রিয়াজাত করা যাচ্ছে না কাঁচা পাতা। এতে উৎপাদিত চায়ের গুণগত মান কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)