
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ-বদলি বাণিজ্যসহ একাধিক অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য চার সদস্যের অনুসন্ধান দল গঠন করেছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আক্তারুল ইসলাম।
দুদক জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কয়েকজন কর্মকর্তার বিষয়ে এই অনুসন্ধান করা হবে। এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন– মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন ও উপসচিব মাসুম আহমেদ।
এ ছাড়া নাম রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মোস্তফা, মামুন, জাহিদ, আমির, আনিচ, জাহিদ, ইব্রাহিম, জুলহাস, নাকিমউদ্দিন, আলী হোসেন, আবু সাঈদ, কোরবান আলী, আলী হোসেনেরও।
তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদকের দলের প্রধান করা হয়েছে সংস্থার উপপরিচালক জাহিদ কালামকে। এ ছাড়া সদস্য করা হয়েছে– দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক ইমরান আকন ও উপসহকারী পরিচালক রোমান উদ্দিন।
এ বিষয়ে দুদকের নথিতে সংক্ষিপ্ত অভিযোগ হিসেবে বলা হয়েছে, ৩৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়ন আদেশের মাধ্যমে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে সাবেক উপদেষ্টাসহ কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ছাড়া ১৫০ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং পদোন্নতির পর পছন্দের জায়গায় পদায়নের জন্য আরও ২ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে।
নথিতে আরও বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে একটি ‘সিন্ডিকেট’ গড়ে তোলা হয়েছিল। এই চক্রের মাধ্যমে অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার, কেনাকাটা এবং অন্যান্য কার্যক্রমে দুর্নীতির অভিযোগ রয়েছে।
.png)

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ধউর এলাকায় সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। দুই লেনের প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ১৭ কিলোমিটার।
১০ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিচারব্যবস্থার সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এআইয়ের প্রভাব ও অপব্যবহার থেকে বিচারব্যবস্থাকে সুরক্ষিত রাখতে বিচারকদের এআই সম্পর্কে সচেতন হওয়া এবং নিজস্ব প্রজ্ঞা ও বিচারিক বিচক্ষণতা প্রয়োগের আহ্বান জানান তিনি।
২৮ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনের আগে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২ সেপ্টেম্বর) ইসি থেকে এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা/থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সরকারকেন্দ্রিক নয়, বরং জনগণকেন্দ্রিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে তিনি একথা বলেন।
২ ঘণ্টা আগে