স্ট্রিম সংবাদদাতা

মাদারীপুরে মিড-ডে মিল খেয়ে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এতে একজন অতিরিক্ত জেলা প্রশাসক, একজন চিকিৎসক ও একজন নিরাপদ খাদ্য কর্মকর্তা রয়েছেন।
এছাড়া ঘটনার পর হাউসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এর আগে বুধবার (৮ এপ্রিল) সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অসুস্থ ১৭ শিক্ষার্থীকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ছয়জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলেন শিক্ষক ও অভিভাবকরা। তাঁরা বলেন, গতকাল শিক্ষার্থীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ রুটি ও পচা ডিম বিতরণ করা হচ্ছিল। অনেক রুটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এবং সিদ্ধ ডিম থেকে পানি পড়ছিল। এসব খাবার খাওয়ার পরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
শিক্ষকরা জানিয়েছেন, বুধবার সামান্তা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মধ্যে কলা, পাউরুটি ও ডিম বিতরণ করা হয়। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
মিড-ডে মিল প্রকল্পের আওতায় স্থানীয় ঠিকাদার হিসেবে খাবার সরবরাহ করতেন রঞ্জু মুন্সি ও হান্নান কাজী নামে দুই ব্যক্তি। নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ওই দুই ঠিকাদার।
পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন চৌধুরী বলেন, ‘বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হয়েছিল। তখন আমরা আপত্তি জানিয়েছিলাম, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। এখন ওই নিম্নমানের রুটি খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে।’
জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, নিম্নমানের খাবারের বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁকে অবহিত করেছেন। শিশুদের খাবার সরবরাহে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দিয়ে পরীক্ষা করানো হবে। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে