স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক এবং তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার জেলার সদর উপজেলা ও শৈলকুপায় এই দুই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৯ মে) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে বাসচাপায় আরজ আলী (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হন। নিহত আরজ আলী কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরজ আলীর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, আরজ আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘাতক বাস আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, বেলা ১১টার দিকে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামে অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়। নিহত মীম ওই গ্রামের কবির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল মীম। এ সময় যাত্রীবাহী একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয় এবং চাকায় পিষ্ট করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন নামের এক শিশু নিহত হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

.png)

লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
৩ ঘণ্টা আগে