স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. আফতাব মজুমদার জয়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে আদালতে নেওয়া হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
এদিকে গ্রেপ্তার পর তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এনসিপি। আজ এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর এলাকার বিডিআর মাঠ এলাকা থেকে আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এনসিপির মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
বহিষ্কার আদেশে বলা হয়, আফতাব মজুমদারের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এতে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।
চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, একটি মামলায় আফতাব মজুমদারকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হলে তাঁকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
এর আগে ১৯ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী। এজাহার অনুযায়ী, নগরীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাসে গত ১৪ জুলাই রাতে ওই শিক্ষার্থীকে একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে বিয়ের জন্য জন্য বলা হলে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। খোঁজ নিয়ে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত আফতাব বিবাহিত ও তাঁর একটি সন্তান রয়েছে। এ ঘটনায় গত ১৯ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। এ ঘটনায় তিনি চান্দগাঁও থানায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে একটি মামলা করলে আফতাবকে গ্রেপ্তার করে পুলিশ।

.png)

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যু (রি-ইস্যু) করার বিশেষ সুযোগের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।
১ মিনিট আগে
বাংলা কিউআরসহ সব ধরনের ডিজিটাল লেনদেনে মার্চেন্টের ওপর আরোপিত বিদ্যমান মাশুল (এমডিআর) তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর।
২৭ মিনিট আগে
বাংলাদেশে প্রযুক্তিনির্ভর শিল্প ও উৎপাদন খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে তিনি বাংলাদেশ-চীন বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি বাড়ানোরও আহ্বান জানান।
৪১ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ৩০ আগস্ট পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগে