স্ট্রিম সংবাদদাতা

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবল। এ সময় মসজিদে মাইকিং করে সংঘবদ্ধভাবে আসামিকে ছিনিয়ে নেন গ্রামবাসীরা। তবে ঘটনার পরদিন বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন—কেশবপুর থানার এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও হাবিবুল্লাহ (৩০)। তাঁদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত দেড়টার দিকে এসআই আসমত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল হিজলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে (৩৫) তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই স্থানীয় একটি মসজিদের মাইক ব্যবহার করে এলাকায় প্রচার করা হয়, পুলিশ জাহাঙ্গীরকে পিটিয়ে মেরে ফেলেছে। এই মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়।
আহত কনস্টেবল শহিদুল ইসলাম বলেন, ‘আসামিকে ধরে রাখার চেষ্টা করলে তারা আমাকে বুকে প্রচণ্ড আঘাত করে এবং আমার হাতের একটি আঙুল জখম হয়। ধস্তাধস্তির একপর্যায়ে লোকজন আমার কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।’
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর হোসেন তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এলাকায় গুজব ছড়িয়ে তাঁকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। পরে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে